কে তুমি সামিরা ?
জীবনের সব পরীক্ষায় প্রথম হওয়া মেধাবী প্রকৌশলী, মেঘমল্লার রাগের আলাপ, তান, তারানায় বুঁদ হয়ে থাকা সঙ্গীতশিল্পী, নাকি জীবনের শব্দ, অক্ষর, সনেটের তুলিতে শক্তিমান একজন সাহিত্য চিত্রকর ?
ধমনীতে সুরের যাদুকর দাদা আব্বাসউদ্দীন আহমেদের পবিত্র রক্তস্রোত, মননে নানা সৈয়দ মুজতবা আলীর চিন্তা চেতনার ইন্দ্রজাল।
কে তুমি সামিরা ?
জীবনকে দেখো তোমার স্বপ্নীল চোখ দিয়ে তাই ধূসর হয়ে ওঠে কমলা, বেদনার নীল হয়ে ওঠে ভার্মিলিয়ন রেড - কান্নার সুর হয়ে ওঠে সুরমন্ডলের ঝংকার।
তোমার গানে, লেখায়, চিত্রকর্মে যে অবিমিশ্র অনিন্দ্য রসের নির্যাস - তার নাম ভালবাসা- তাই গল্পগুলো ভালবাসার !
(“গল্পগুলো ভালবাসার”, সামিরা আব্বাসীর ছোটগল্পগ্রন্থ, প্রতিভূ প্রকাশন,একুশে বইমেলা ২০১২)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

