আয়নাবাজি দেখেছিলাম বের হওয়ার পর পরই, অফিস পালিয়ে । এখন সম্ভবত সবাই দেখে ফেলছে তাই খুচরা কিছু রিভিউ দেখতে বসলামঃ
# প্রেমের দৃশ্যের যে গান ছিল বাজারের মধ্যে সেটা দারুণ লেগেছে, বাজারের মধ্যে মুরগীর পাখা, শাঁকের আটি আর কুমড়াও যে প্রেমের অনুষঙ্গ হয়ে যায়, সেটার চিত্রায়ন ভাল ছিল।আসলে প্রেমে পড়লে চারপাশের সব কিছুতে প্রেম ভেসে বেড়ায়, সে হোক মুরগীর ডানা কিবা পিয়াজের খোসা ।
# বুড়িগঙ্গা নদীকে সব সময় গন্ধযুক্ত কালাপানির "বুড়ি" হয়ে যাওয়া গঙ্গাই ভেবেছি, কিন্তু এখানে বুড়িগঙ্গা নদীকে মনে হয়েছে সুন্দরতম তরুণী এক ।
# সাংবাদিকের এত অতিরিক্ত মদ খাওয়া ভাল লাগে নি [ কারণ অনেক অল্প বয়সীরা ছবি দেখেছে এবং অল্প বয়স অনুকরণপ্রিয় ] । ভাল লাগে নি " শুধু টাকার জন্য ছবি বানাই , পরিচালকের এ জাতীয় কথা । তবে চঞ্চলের অসাধারণ অভিনয় সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।
# কাহিনীর শেষটা আরেকটু সুন্দর হতে পারত, আর সারা শহরে ছবির পোস্টার দিয়ে ভরে দেয়া হয়েছে এটা অন্যদের এই একই কাজ করতে উৎসাহিত করবে ।
ভাল কিছু ছবি তৈরি হোক। আমরা অন্য দেশের সিনেমামুখি শুধু নিজেদের ভাল কিছু নেই এজন্য। নিজেদের ভাল কিছু থাকলে সেটা রেখে অন্যেরটা দেখব এত খারাপ জাতি অন্তত আমরা নই
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



