somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুব সহজেই দুটি কম্পিউটারের মধ্যে ডাটা শেয়ার করুন * প্রতি সেকেন্ডে 100 মেগাবাইট গতিতে *

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রয়োজনীয় যন্ত্রপাতি:

স্কুল কলেজে যে রকম পড়ে এসেছেন যে, রসায়ন বিদ্যা বা পদার্থ বিদ্যা এর কোন পরীক্ষা করার সময় প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার হয়। তেমনি এই পোষ্টটি যদি কার্যকরণ করতে চান, তাহলে নিচে উল্লেখিত যন্ত্রপাতি দরকার হবে।



১. দুইটি কম্পিউটার – হতে পারে তা ‍দুটি ডেক্সটপ / দুটি ল্যাপটপ / একটি ল্যাপটপ এবং একটি ডেক্সটপ ।

২. একটি ইথারনেট ক্রসওভার কেবল: ক্রস ওভার ক্যাবল, দুটি পিসি কে হাব, সুইচ বা রাউটার ব্যতিত সরাসরি সংযোগ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটু খেয়াল করুন, সাধারনত ইথারনেট ক্যাবল গুলোর (যাকে আমরা ল্যান ক্যাবল ও বলে থাকি) দুটি মাথায়, তার গুলো একই ভাবে সাজানো থাকে অর্থাৎ তাদের দুটি মাথায়ই তারের রং গুলি মিল থাকে। নিচের ছবিতে দেখানো তারের নম্বর এর দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন।

eer



কিন্তু ক্রসওভার কেবলে সর্বমোট তার থাকবে চারটি যার প্রথম এবং তৃতীয় তার ( বা দিক হতে ডানদিকে গুনে ) এবং দ্বিতীয় এবং ষষ্ঠ নং তার ক্রস করা থাকে। অর্থাৎ এর এক মাথার প্রথম তার অপর মাথার তৃতীয় তারে সংযুক্তি হবে এবং অপর মাথার প্রথম তার এই মাথার তৃতীয় তারের সাথে সংযুক্তি হবে। ছবিটি খেয়াল করুন । নম্বর দিয়ে খুব সুন্দর ভাবে দেখাতে চেষ্টা করেছি।

fdf





কোথায় পাবেন: যেকোন কম্পিউটার এর দোকানে গিয়ে বলবেন যে, আমাকে এক বা দু মিটার ক্রসওভার ইথারনেট ক্যাবল দিন বা বানিয়ে দিন যাতে আমি দুটি পিসির মধ্যে কোন সুইচ, হাব বা রাউটার বাদেই ডাটা শেয়ার করতে পারি। তারা সেই ক্যাবল বানিয়ে দিলে, আপনি হাতে নিয়ে তারের লেআউট দেখলেই বুঝতে পারবেন, যা আমি উপরে ছবি সহ বলেছি। দারুন তাই না ! :)

৩. নেটওয়ার্ক এ্যাডাপ্টার: দুটি পিসিতেই নেটওয়ার্ক এ্যাডাপ্টার থাকতে হবে। বর্তমানের কম্পিউটার গুলোর মাদারবোর্ডে বিল্টইন নেটওয়ার্ক কার্ড থাকে। তাই যাদের আছে তাদের আর আলাদা নেটওয়ার্ক কার্ড কিনতে হবে না। তবে খেয়াল রাখতে হবে যেন মাদারবোর্ডের সিডি বা নেটওয়ার্ক কার্ডের ড্রাইভার পিসিতে সঠিক ভাবে ইন্সটল করা থাকে।



কিভাবে দুটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করবেন:

এটি একটি বড় পোষ্ট। আমি বিস্তারিত ভাবে লেখার চেষ্টা করেছি। যাতে যেকেহ আমার পোষ্ট পড়ে খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারে। আপনার হতে যদি পড়ার মত প্রয়োজনীয় সময় না থাকে, তাহলে পরে, সময় নিয়ে পড়ুন।



আবার পোষ্ট এর বিষয়ে ফিরে আসি। কিভাবে দুটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করবেন এটাই হলো আসল কাজ। শুনতে সহজ মনে হলেও দুটি পিসিতে এই সংযোগ তৈরী করা কিন্তু এত সহজ নয়। এর জন্য দুটি পিসিতেই আইপি কনফিগারেশনের একটা ব্যাপার আছে। তো চলুন দেখি নিচের পদ্ধতি অনুসরন করে, কিভাবে দুটি পিসি একে অপরের সাথে কথা বলাতে পারবো….



১. দুটি পিসির ইথারনেট পোর্টে ক্রসওভার ক্যাবল এর এক মাথা করে প্লাগইন করার মাধ্যমে সংযুক্ত করুন। ছবি দেখুন:

প্রথম কম্পিউটার
প্রথম কম্পিউটার


দ্বিতীয় কম্পিউটার
দ্বিতীয় কম্পিউটার


২. এখন দুটি পিসির নেটওয়ার্ক সেটআপ করবো। এক্সপিতে Start > Connect to > Show all connection এ গিয়ে Local area connection এ মাউস এর রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান।

Lan setting

এখন Internet protocol (TCP/IP) তে ডাবল ক্লিক করুন। এর প্রোপার্টিজ আসবে। General ট্যাবের অন্তর্ভুক্ত Use the following IP address: এ ক্লিক করুন। তারপর IP address এর যায়গায় 192.168.1.1 ( 192.168.1.2 ‍দ্বিতীয় পিসির জন্য ) লিখুন। এখন Subnet mask এর ঘরে 25.255.255.0 ( দুটি পিসির জন্য একই ) বসান। এরপর Default gateway এর ঘরে অপর পিসির আইপি এড্রেস বসান। এর পর Ok প্রেস করুন।

উইন্ডোস সেভেনে আইপি এড্রেস পরিবর্তন করার জন্য ক্লিক করুন Start->Connect to->View network computers and devices->Network and sharing center. Select Manage Network Connections, press properties button under Local Area Connection. Select Internet Protocol version4(TCP/Ip4) and press properties button. এখন The internet Protocol (TCP/IP) এর প্রোপার্টিজ এর ডায়ালগ বক্স আসবে। সেখানে উপরের দেখানো এক্সপি এর নিয়মে আইপি এড্রেস লিখুন। ছবি দেখুন:

IP setting





একটু সহজ করে দেই । প্রথম পিসির আইপি এড্রেস নিম্নরুপ:

IP address: 192.168.1.1

Subnet mask: 255.255.255.0

Default gateway: 192.168.1.2 (এটা ২য় কম্পিউটারের IP Address)



দ্বিতীয় পিসির আইপি এ্যাড্রেস নিম্নরুপ:

IP address: 192.168.1.2

Subnet mask: 255.255.255.0

Default gateway: 192.168.1.1 (এটা প্রথম কম্পিউটারের IP Address)

setting ip





৩. এখন লোকাল নেটওয়ার্কের জন্য একটি ওয়ার্ক গ্রুপ তৈরী করবো। my computer এ মাউসের রাইট ক্লিক করুন। এখন properties সিলেক্ট করুন। দেখুন সেখানে Computer Name নামে একটি ট্যাব আছে। সেখান হতে কম্পিউটারের নাম ও ওয়ার্কগ্রুপের নাম পরিবর্তন করুন। ( নোট: কম্পিউটারের নাম দুই পিসির জন্য আলাদা আলাদা দিতে হবে কিন্তু ওয়ার্কগ্রুপের নাম দুটি পিসিতেই একদম একই দিতে হবে । )

Workgroup

৪. Ok প্রেস করুন এবং দুটি পিসিই রিস্টার্ট দিন।



৫. এখন আপনার হোম নেটওয়ার্ক, ট্রান্সফার ফাইল, প্রিন্টার শেয়ার এবং সর্বোপরি নেটওয়ার্ক গেমস খেলার জন্য সম্পুর্ণ প্রস্তুত।এখন এই ক্রসওভার ক্যাবল দিয়ে দুই কম্পিউটার কানেক্ট করার দরুন, দেখবেন নেটওয়ার্কের জায়গায় অন্য কম্পিউটার দেখা যাচ্ছে । ছবি দেখুন:

laptop



একটা কাজ কিন্তু এখনও বাকি আছে। এখন মাত্র আপনার পিসি দুটি, ফাইল শেয়ারিং এর জন্য তৈরী। পরের কাজ গুলি মনযোগ দিয়ে করুন।

এখন মনযোগ দিন। ডাটা শেয়ারিং করার জন্য, অর্থাৎ যে কম্পিউটারের ডাটা, অপর পিসিতে শেয়ার করতে চান, সেই ফোল্ডার বা ড্রাইভে রাইট ক্লিক করুন। এরপর প্রোপার্টিজ এ গিয়ে শেয়ারিং সিলেক্ট করুন। তারপর If you understand the risk but still want to share the root of the drive, click here এ ক্লিক করুন ( যেকোন ড্রাইভের ক্ষেত্রে )। আর ফোল্ডারের ক্ষেত্রে শেয়ারিং সিলেক্ট করার পর Network sharing and security এর অধীনে Share this folder on the network এ ক্লিক করে চেক মার্ক দিন। Allow network users to change my files এও চেক মার্ক দিতে পারেন।

এর পর Apply এ ক্লিক করুন। এখানে একটি সতর্কবার্তা আসতে পারে যদি আপনার ড্রাইভ বা ফোল্ডারের নাম ১২ ক্যারেক্টারের বেশি হয়। তাই চেষ্টা করবেন যে ড্রাইভ বা ফোল্ডার শেয়ার করবেন তার নাম যেন ১২ ক্যারেক্টারের মধ্যেই হয়। এর পর ok প্রেস করুন। দেখবেন যে ড্রাইভ বা ফোল্ডারের আইকনের নিচে একটি হাত এর ছবি আসবে। তার মানে হলো এই ড্রাইভ বা ফোল্ডারের ডাটা শেয়ার করা সম্ভব। ছবি দেখুন:

Shared





আর উইন্ডোস সেভেনের জন্য : ধরুন আপনি Local disk( E ) ড্রাইভটি শেয়ার করবেন।

My computer থেকে Local disk( E ) এ রাইট ক্লিক করুন। এর পর পোপার্টিজ এ ক্লিক করুন। ছবি দেখুন:

click it



Security Tab এ ক্লিক করুন। এর পর Edit এ ক্লিক করুন। ছবি দেখুন:

Nasir pc



এরপর Add এ ক্লিক করুন। Enter the object names এ লিখুন Everyone,

এরপর ওকে করে বেড়িয়ে আসুন।

এখন পোপার্টিজ হতে Sharing tab এ যান।

click this





Advance Sharing এ ক্লিক করুন।

click ok



Share this folder সিলেক্ট করুন। তারপর ওকে করে, ক্লোজ করে বেড়িয়ে আসুন।



এবার অপর কম্পিউটারে গিয়ে My computer > Network এ যান। প্রথম পিসিতে প্রবেশ করলে আপনি Local Disk (E) দেখতে পারবেন। ছবি দেখুন:



browse

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

বিকেলগুলো থমকে থাকে, আজও তোমার পাড়ায়

লিখেছেন চারাগাছ, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০






সেদিন বিকেলেও লোকটা জানালার পাশে এসে দাঁড়িয়েছিল।

পাড়ার মানুষজন তাকে চেনে। চেনার কথাও। গত বাইশ বছর ধরে প্রায় প্রতিদিন বিকেল পাঁচটার দিকে লোকটাকে এই গলিতে দেখা যায়। কখনো হেঁটে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

×