মাশরাফি বিন মুর্তজা ডাক নাম কৌশিক আর ক্রিকেটারেরা ডাকে ম্যাশ বলে। আমরা ষোল কোটি জনগন ডাকি পাগলা বলে। কেনো জানিনা যখনি এই পাগলাটার কাহিনীগুলো পত্রিকায় বলেন সামাজিক গনমাধ্যম বলেন যেখানেই পড়িনা কেনো আমি নিজেকে ধরে রাখতে পারিনা।
একজন মানুষ কেমনে পারে এতো দেশপ্রেমিক হতে? নিজের কলিজার টুকরা ছেলে হাসপাতালে, নিজের সারা জীবনের পুঙ্গ হওয়ার ভয় কিছুই যেনো তাকে দমিয়ে রাখতে পারেনা।

সেই প্রথমদিন থেকে যেভাবে পাগলা দৌড় শুরু করেছে আর এখনো দৌড়াচ্ছে। নিজে বাঁচলো নাকি মরলো তার কোনো হিসেব করার সময় যেনো তার নেই। একটায় লক্ষ্য তার সামনের ব্যাটসম্যানটার উইকেটটা ফেলতে হবে আর হাসি ফুটাতে হবে বাংলাদেশ নামক দেশের ষোল কোটি অবহেলিত মানুষের মুখে।
আমি জানি হয়তো পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলেও মাশরাফিকে নিয়ে লেখা শেষ হবেনা। শুধু বলবো “বস, তোমায় সালাম। আমরা বাংলাদেশি মানুষেরা আর এই বাংলার মাটি আজ ধন্য তোমাকে পেয়ে। ষোল কোটি মানুষের দোয়া তোমার সাথে রইলো.........।

ক্রিকেট খেলা দেখি যেদিন থেকে তুমি ছাড়া অন্য কিছু বুঝি না। আমার কাছে ক্রিকেট মানেই ম্যাশ!! আমার কাছে ক্যাপ্টেন মানেই ম্যাশ আর বাঘের হুংকার মানেও ঐ ম্যাশ!!!! আমার নিজের চাওয়া বাংলাদেশের বিশ্বকাপটা আমি তোমার হাত ধরেই এই দেশের মাটিতে দেখতে চাই। পরম পুলকে তোমাকে বুকের মাঝে নিতে চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




