২ য় অংশ
(ভিক্ষা নিয়ে কিশোরী প্রবেশ করবে।সাধক হাতে ভিক্ষা নিয়ে কিশোরীর মুখের দিকে চাইতেই
হাত থেকে থালা পরে যবে)
সাধক- কে তুমি দাঁড়ায়ে সম্মুক্ষে মোর ?
কিশোরী - আমি পুরবাসিনী এক
লহ ভিক্ষা মোর ।
সাধক - তিষ্ট ক্ষণকাল ।দেখে লই তোমা,
সেই মুখ, সেই চোখ
নয়নের ভাতি তেমনি উজ্জল।
কপোলের তিলক দুটি
আজো তেমনি আছে।
সেই শান্ত সাম্য মূর্তি হেরি
বদনে তোমার ।
কালের ব্যবধান ভিন্ন অন্য কিছু
নাহি হেরি তোমার ভেতরে।
সত্য করে কহ হে কিশোরী-
কে তুমি দাঁড়ালে আসি সম্মুক্ষে আমার ?
(বিরক্ত হয়ে বলবে)
কিশোরী- ভিক্ষা তব অভিলাষ
তাই ভিক্ষা লয়ে চলে যাও
দ্বার প্রান্ত হতে।বৃথা বাক্য ব্যায় মোর
নাহি প্রয়োজন।
তোমার আমার মাঝে বহু ব্যাবধান।
সাধক- সময়ের ব্যবধান ভিন্ন অন্য কোন ব্যবধান
নাহি হেরি তোমা সাথে মোর ।
মনে পড়ে ? যেই দিন তুমি মরণের
দ্বার প্রান্তে এসে ,ঘুম ঘোরে ডাকিলে আমায় ?
ভুলিয়া লোক লাজ সমাজ বন্ধণ বলে ছিলে
''ভালবাসি তোমা"।সে দিন আমার সকল সত্তা আত্মার
শতবীণা ভৈরবী রাগে উঠেছিল বাজি।
যতদিন ছিলে তুমি সমাজ বন্ধণে
লোক লাজ হেতু,বুকের ভাষা তব ফোটেনি অধরে।
গোধুলির অন্তিম লগনে যবে
তোমার জীবন রবি ছাড়িয়া ধরণীরে,
চলে গেল অনন্তের পথে।
পশিল বসুধা বক্ষে আঁধারের ছায়া-
প্রকৃতির তৃণলতা ধুলীকনা সাথে
মিশে গেলে তুমি ।
ওপারের যাত্রা ক্ষনে বলে ছিলে-
তোমার জীবন পুস্পের প্রণয়ের মালা
রেখেছিলে সযতনে পড়াতে আমার গলে।
নাহি পেয়ে সারা মোর,ভোরের শিশিরের মত-
ঝড়া বকুলের শুভ্র মালা
জড়ায়ে আপণ গলে, প্রকৃতির
শ্যামল প্রান্তরে-প্রাণের রক্ত শতদল
বিন্দু বিন্দু করি শুকিয়েছ তুমি।
সেদিন হে অভিমানিনী-ছাড়িয়া রাজ্যবাস
ছিন্ন করি সহস্র বন্ধন- তোমাকে খুঁজেছি আমি
নক্ষত্র মন্ডলে,নিহারিকা ছায়া পথে-
অসীম অনন্ত লোকে জনমে জনমে।
না পেয়ে তোমার দেখা ফিরে এস পূণ:
ধরণীর বুকে, শুধালাম শ্যামল তৃণদলে
তোমারে দেখেছেকিনা?
সন্ধ্রা মালতি ডেকে বলেছে আমায়
আমি তার পাবনা সন্ধান
তারপর-তারপর বহু সাধনায়-
অশররী আত্মার দুর্ভেদ্য রহস্য জাল
করি ভেদ স্বপ্নযোগে শুধালাম তোমা
বিদায়ের পূর্বে প্রণয়ের বানী
ভাষা হয়ে তব কন্ঠে কেন ফুটিলনা ?
আত্মা তব জানাইল মোরে
প্রেমের গোলাপ কলি নারীর কাননে
কভু ফোটেনা প্রথম
না পেলে নরের ছোঁয়া ভ্রমরের সম।
কিশোরী- তব বাক্য বুঝিতেনা পারি ।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




