স্বামী- ও আমার শেকল ছেড়া ময়না
তুই আমার ঘরে আয়না,
তুইনা হলে প্রাণে বাঁচিনা।
বউ- শাড়ি গয়না দেওনা
তোমায় পরাণ চায়না।
মিঠা কথায় আরতাে নাচিনা ।
স্বামী - আইনা দিমু ঢাকাই শাড়ী
গয়না আরও বিলাস গাড়ী
আমার দিকে একবার ফিরে চা ।
বউ- মিথ্যা কথার তুবরি ছাড়ি
আনছ মোরে তোমার বাড়ি,
জ্বালাসনে আর দূরে সইরা যা-।
স্বামী- যাব এখন ভিটা বাড়ি
দিমু যাইয়া গলায় দড়ি,
খালি ঘরে ফিইররা যামুনা ।
বউ- তুই মরিলে হব রারি
পামু কোথায় ঢাকাই শাড়ি,
তোরে ছাড়া থাকতে পারমুনা ।
উভয়ে-- আয় চলে যাই অাপণ ঘরে
থাক চিরকাল আমায় ধরে ,
সাথী ছাড়া পরাণ বাঁচেনা ।
বউ---- স্বমী ছাড়া বধু বাঁচেনা।
স্বমী--------বউ ছাড়া স্বামী থাকেনা ।।।
---------------------০-----------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




