লিখেছিলে কবিতায় তুমি যাবে ভুলে,
বলত শপথ করে, ভুলিতে কি পেরেছো
ভাবনিকো আমাকে দু' চোখের জলে ? ।।
প্রতিজ্ঞা করেছিলে, গাবেনা আমার গান
ভাব দেখি একবার,অনেক গানের মাঝে,
বাজেনিকো আমার স্বরলিপি ?
তবে অভিমান করে কেন মিথ্যে
শপথ করেছিলে ? ।।
বলেছিলে রাগ করে বলবেনা কোন কথা যদি দেখা হয়
আমার রজনীগন্ধা দলে যাবে,
তোমার কোমল দু'টি পায় ।
তবে, সেদিন আমাকে দেখে, কেন ভেজালে পথের ধূলো
তোমার নয়নের জলে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

