তুমি যদি সূর্য হতে হোতাম সূর্যমুখী
সারাটি দিন কেটে যেত তোমার ও মুখ দেখি।।
তুমি যদি রাত হতে রজনীগন্ধা হয়ে
সারাটি নিশি গন্ধ বিলাতাম তোমার দিকে চেয়ে।
তোমার ওরূপ দেখিতাম আমি মেলিয়া দু'টি আখি,
সারাটি রাত কেটে যেত মোর তোমাকেই দেখি দেখি ।।
তুমি যদি চাঁদ হতে আমি হতাম নদী
তোমার ও মুখ বুকে রাখিতাম মেঘ না থাকিত যদি।
দেখিতাম আমি তোমাকে একাকি নিশিরাত মুখে চেয়ে
আমার জীবনে আসিতনা ভোর তোমাকে একাকি পেয়ে ।
তুমি যদি সাগর হতে হতে আমি ঢেউ হয়ে
সারাটি জীবন বুকে থাকিতাম সাগর শেওলা হয়ে।
মাছের সাথে মিতালি হতো গভী লোনা জলে
নাচিতাম আমি স্রোতের সাথে গভীর সাগর তলে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

