আমি ভুলে গেছি আমার প্রিয়ার নাম
যুথি না মালতি আজ আর মনে পড়েনা।
কবে ফাগুন এসেছিলো মনের বনে
কবে হৃদয় ভরে ছিল গানে গানে ।
কৃষ্ণচুড়া আর পলাশের শাখায়
কবে কোন পাখি ডেকে ছিল
আজ আর কিছু মনে পড়ে না ।
কবে কোন নিশিথে প্রেমের প্রদ্বীপ জ্বেলে
পথ চেয়ে বসে ছিল দু'টি চোখ মেলে
কাঁজল আঁকা তার আখির পাতায়
কবে, কি আগুন জ্বলে ছিল
আজ আর মনে পড়েনা ।
কবে কোন জোছনা রাতে ডেকে ছিল অভিসারে
আমার বাঁশির সুরে ছুটে এল চুপি সারে
মুগ্ধ মৃগ সম, আজ আর কিছুই মনে পড়েনা ।
_______________________________________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



