রাগ- জৈনপুরি্। তাল- তৃতাল(১৬ মাত্রা) ঠাট- আশাবরী ।
স্থায়ী-
ওগো মাটির দেবতা
তোমারেই আমি নমি,
সপিয়া জীবন চরণে তোমার
সব হারিয়াছি আমি ।।
অন্তরা - ১
পাষাণ দেবতা প্রনামি যখন
তোমার মূরতি হেরি যে তখন।
মাটির মাঝে প্রেমের দেবতা
হৃদয় মাঝে তুমি ।। অন্তরা-২
তোমার পূজায় দিছি যত ফুল
অঞ্ছলিভরি সে কি মোর ভুল ?
ভুল যদি আমি করে থাকি প্রিয়,
আমার সে ফুল পষাণেরে দিও।
/মুখ পানে শুধু বারেক চাহিও তুমি ।।
সঞ্চারী
জীবনে আমার যত পূজো ছিল
ছিল যত ভাল বাসা,
তোমাকে দিয়েও পুরিলনা সাধ
মিটিলনা শত আশা ।
কারে পূজি আমি পাষাণের বুকে
জানেতা অন্তর্যামি ।।।
______________________________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



