রাতের তারার মত তোমার দু'টি চোখে
ঝড়ে পরে আলো,
সে আলোতে পথ যদি চলি
তাহলে কি দোষ ? তুমি বলো ।
ঈদের চাঁদ কেহ পারেনা ধরিতে,
তবু দেখে হাসে,
সূর্যের সাত রঙে পারেনা রাঙাতে
তবু ভালবাসে ।
তোমার চোখের আলো
যদিনা পরে আমার দু'টি চোখে
তবু কেন করে ছল ছল ?
সাগর সৈকতে কত হাজার মানুষ
করে যায় স্নান,
বনের কত পাখি গেয়ে যায় গান।
সাগরের জল তাতে হয়নিতো কাদা,
বনের পাখিরে বন দেয়নিতো বাধা ।
তবে, কেন চাহনা আমার পানে? /
চলে যেতে বলো ?।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




