somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেবেলার গল্প

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন বয়স ১০ কি ১২ হবে। আমরা বন্ধুরা মিলে মহাস্থানগড় দেখতে যাব। আমাদের এই ভ্রমণ টা ছিল একটা স্মরনীয় ভ্রমন! আমাদের থেকে একটু বয়সে বড় ছিল চঞ্চল নামে এক ভাইয়া। মুলত উনিই এই ভ্রমণের মুল পরিকল্পনাকারী। যেমন কথা তেমনি কাজ, শুরু হলো অর্থ যোগাড়ের পালা। কি ভাবে আমরা যাব, বাস ভাড়া কিভাবে ম্যানাজ করবো, দুপুরের খাবার ইত্যাদি নিয়ে চল্লো অনেক আলোচনা। এক সময় ঠিক করলাম উপজেলা পরিষদের যত বাল্ব আছে তা সবাই চুরি করে সেটা বিক্রি করে মহাস্থানগড় ভ্রমনে যাব। যেই না ভাবা ঠিক তখনি কাজ শুরু! আমরা প্রথমে যিনি আমাদের এই বাল্ব গুলো কিনবেন সেই দোকানীর সাথে আগে থেকেই কথা ঠিক করে নিলাম, এরপর আমাদের মিশন শুরু হল। আমাদের প্রায় সব বন্ধুদের বাসা ছিল উপজেলা পরিষদ এলাকায়। তাই সন্ধ্যার পর পরই আমরা এই বাল্ব চুরির মহাউৎসবে মেতে উঠতাম। একে একে প্রায় সমস্ত এলাকার বাল্ব চুরি হতে লাগলো। চুরির মাত্রাটা এমন পযার্য়ে গিয়ে দাড়ালো যে আমাদের এক সহযোগী চোর বন্ধু সুমন ওর বাসার বাল্ব পর্যন্ত চুরি হতে রেহাই পেল না! একদিন সুমনের বাসার সামনে আমরা দাড়িযে গল্প করছিলাম, দেখি বাসার নিচে একটা বাল্ব চকচক করছিল, যেদিন ওর বাসার বাল্ব চুরি করবো সেদিন ও আমাদের সাথেই ছিল, ওকে আমরা কি যেনো একটা কাজে বাসা যেতে বললাম, ও বাসায় যাওয়া আর আমাদের কার্য সম্পাদন সর্ম্পুন! যাই হোক এখন আমাদের হাতে প্রচুর বাল্ব! আমরা এইবার সেগুলো নিয়ে ওই দোকানীর কাছে গিয়ে বিক্রি করে সোজা মহাস্থানগড় ভ্রমনে বের হলাম। বাসায় কাউকে না বলে আমাদের জীবনের প্রথম ভ্রমন শুরু হল! মহাস্থান গিয়ে আমরা সবাই এক সাথে থাকতাম কারন কেউ যদি হারিয়ে যাই তবে একা বাড়ী ফিরতে পারবো না। সেই বাল্ব চুরির টাকায় জীবনের প্রথম কোন ঐতিহাসিক স্থান মহাস্থানগড় ঘুরে বাসায় ফিরলাম। যারা গিয়েছিলাম আজও তাদের হৃদয়ে সেই ভ্রমন ইতিহাস হয়েই রয়েছে! সেই ছেলেবেলার বন্ধুরা আমার আজ কত বড় হয়েছে! কেউ দেশে, বিদেশে তাদের নিজ নিজ কাজে ব্যস্ত সময় পার করছে। হায় রে নানা রংযের দিন, হায় রে আমার ছেলেবেলা! তোকে আর হীরার দামেও ফেরত পাব না!!!






সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×