somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলো ও অন্ধকারের মাঝে যে দেয়াল........................

৩১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহিত্য বা গল্প-উপন্যাসের বই পড়া আমাদের সমাজের একটি বিরল জিনিস । আমাদের সমাজের শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ এই সাহিত্য নামক রসের স্বাদ আস্বাদন করেন এবং লালন করেন । কিন্তু সমাজের অবশিষ্ট বিশাল অংশ কেন এই জ্ঞানের আলো থেকে অনেক দূরে থাকেন , সেই বিষয়টি আমি আমার আলোচনায় তুলে ধরব । আমরা যে পাঠ্য পুস্তুক পাশাপাশী অন্যান্য বই পড়ে জ্ঞান আহরণ করতে পারি , এই ধারনাটি আমাদের বাবা-মা ছোটবেলা থেকে আমাদের দেন না । যার কারণে এই বিষয়টি আমরা শুধু মাত্র duties of a student composition পড়ে থাকি । তারা গল্পের বই সম্পর্কে সব সময় একটি বিরূপ ধারনা পোষণ করেন । তারা মনে করেন যে,গল্পের বই তার ছেলেমেয়ের পড়ালেখা নষ্ট হবে বা ছেলে নষ্ট হয়ে যাবে । আমিও এমন একটি পরিবারের সদস্য , যেখানে বই পড়া সম্পূর্ণ নিষিদ্ধ । আমার গল্পের বই পড়া শুরু আমার বড় ভাইয়ের হাত ধরে । কিন্তু দেখুন আমার ভাই কে এই বই পড়তে কম কষ্ট করতে হয়নি । ও একবার লুকিয়ে গল্পের বই পড়ছিল বলে ওর হাত থেকে বইটা নিয়ে আমার বাবা পুড়িয়ে ফেলেছিলেন । তারপরও ওর বই পড়া নেশাটা কখনও কাটেনি । ও যখন কলেজে পড়ত,তখন আমার বাবা ওঁকে কিছু টাকা দিত টিফিন খেতে । ও সেই টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে লুকিয়ে বই কিনত । এরপর বেশ কয়েক বছর পর আমার পরিবারের দৃষ্টি ভঙ্গির কিছুটা পরিবর্তন আসে । আমার ভাইকে পড়তে দেখে আমিও উৎসাহিত হই এবং গল্পের বই পড়তে শুরু করি । আমি ভাবলে খুব অবাক হই , যখন দেখি আমার ক্লাসের এক দুজনও নেই যে গল্পের বই পড়ে । আমি বর্তমানে রাইফেলস পাবলিক কলেজে পড়ি । তো আমাদের কলেজ লেভেলের জন্য ‘পদ্মা নদীর মাঝি’ বইটা নির্বাচিত করা হয়েছে । তো এই বইটা কিনে আমার এক বন্ধু , আমার কাছে এসে বলল, ‘দোস্ত , বইয়ের সামনে যে উৎসর্গ লেখা থাকে, এটা কি ???” দেখুন একজন কলেজে পড়া ছাত্রের অবস্থা । ওঁকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটা নাকি ওর জীবনের প্রথম উপন্যাস । আমাদের এই যে অবস্থার জন্য আমাদের পরিবার যতটা দায়ী, শিক্ষা ব্যবস্থাও ততটা দায়ী । যেখানে সারা দিন প্রাইভেট আর কলেজে করতে করতে আমাদের সময় যায় , সেখানে আমাদের সময় কোথায় গল্পের বই পড়ার । আমাদের শিক্ষকেরা আমাদের হাতে যদি গল্পের বই দেখেন , তাহলে মনে হয় বোমা দেখছেন । তারা এইটা বলতে পারেন যে , তোমরা অবসর সময় গল্পের বই পড়তে পার । এভাবে উৎসাহিত না করে তারা উল্টো নিন্দা করেন সেই ছাত্রের । যাই হোক, আমি এখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের কলেজ পর্যায়ে বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করছি । তাতে আব্দুর নূর তুষার উপস্থিত ছিলেন । সবচেয়ে মজার ব্যপার কি জানেন এই কর্মসূচিতে মাত্র ১৫০ জন ছাত্র–ছাত্রী অংশ গ্রহণ করছে । এজন্য ঢাকার প্রতিটি কলেজে campaign করা হয়েছে । অবশিষ্টরা কোথায় ?????? তারাও কেন এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেনি !!!!!!!! কেননা তাদের মধ্যে গল্পের বই পড়ার এই মানসিকতাটা ছোট বেলা থেকে তৈরি করা হয়নি । এজন্যই হয়তো তারা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করার আগ্রহ বোধ করেনি ।তো আপনারা যারা আভিভাবক বা বড় ভাই তারা আপনাদের সন্তান বা ছোট ভাই কে বিশ্ব সাহিত্য কেন্দ্রে নিয়ে যাবেন এবং এ সকল কাজে উৎসাহিত করবেন । পরিশেষে একটা জিনিস বলবো আমরা অবশ্যই পড়ালেখা নষ্ট করে গল্পের বই পড়ব না ।
আসুন আমরা জ্ঞানের আলোয় আলোকিত হই এবং অন্ধকারকে দূর করে সমাজটাকে বদলে দেই

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×