বিকেলের নাস্তা সেরে ক্যাশ কাউন্টারে দাড়াতেই পরিচিত এক কন্ঠ ভেসে আসল কানে "এখানে গরম গরম পুরি আর জিলাপি দাও"। ঘুরে দাড়ালেন ডাঃ শারমিন, নিমিষেই চোখ বুলিয়ে নিলেন ছোট্ট হোটেল টার চারিদিকে। দেখলেন, এক কোনে বসে আছে তার কলেজ লাইফের সিনিয়র ভাই, আরমান। বিল চুকিয়ে ধির পায়ে পাশে গিয়ে দাড়ালেন,
-আরে, আরমান ভাই না? কেমন আছেন আপনি?
স্বাভাবিক ভাবেই মাথা উঠাল আরমান।
-জি, ভালো আছি। আপনি ভালো তো?
-ভালো, কেটে যাচ্ছে যন্ত্রজিবন....। কি, বসতে বলবেন না?
-হ্যা, বসুন, বসুন না।
ধন্যবাদ, তা এখানে কোথায় এসেছেন?
-এখানে এসেছিলাম একটা নদী কিনব বলে....
-বলে কি! মাথা খারাপ হয়েছে কবে থেকে!
-এসেছিলাম একটা নদী কিনব বলে; যে নদী সকল ব্যাথা, বেদনা, কষ্ট, দুঃখ, গ্লানি ধুয়ে মুছে বয়ে নিবে বঙ্গোপসাগরে; সেখান থেকে সাগর মহাসাগর পাড়ি দিয়ে পৌছে যাবে এন্টার্কটিকায়। জমাট শুভ্র বরফের দেশে।
-তা, পেয়েছন কি আপনার সেই নদী?
-না, পেয়েছি একটা পাহাড়।
-পাহাড়! সে তো জমে থাকা কষ্টরাজি!
-হ্যা, ঠিকই বলেছেন; পাহাড়, সে তো জমে থাকা কষ্টরাজি। এই পাহাড়টিই আমি কিনব।
-তো, নদীর কি হবে?
-তাকে হয়তো অন্য কেউ কিনবে, আমি কিনব পাহাড়। কারণ তার আছে অরণ্য, আছে নিরবতা। আর নয়, এখন নিরবতা চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



