এখানে সভ্যতা নতজানু
জাগেনা সুখ স্বপ্নের বর্ণীল রামধনু
কাগুজে ঘর, কঙ্কালসার, ক্ষুধার জ্বালা
কোন্ কালে কবে এসেছে খবরে
মানবতার মুখে ঝুলিয়েছে তালা।
পথের বাঁকে বিছানো পাত
ছেড়া জামা, ছেড়া শাড়ি, প্রসারিত দু'টি হাত
শুনিতে পাওনি, করুন আর্তনাদ?
ফুটপাতে তাদের সাথে ঘুমাও একটি রাত
বুঝবে, ওরা মানুষ কীবা অন্য জাত!
সাধ্যমত জ্বেলে দাও আলো, আশা ভরসার
বাতাসের গন্ধে জীবনের শুধু হাহাকার।
ওহে ভাই আর কত চাই, কি নিবি কবরে!
তফাত কোথায়, যাবে কোন নগরে
ধনী গরীব ফাঁক্কা, ইহা যাচেরই ধরণ
সুশীল শিক্ষার শ্রেষ্ঠ উপকরণ।
------------বন্ধু সৈয়দ হোসেন-এর ফেসবুক পেজ থেকে।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




