বন্ধুরা, ১৯৮৪ সালে গ্রামের স্কুলে ৫ম শ্রেনীতে পড়া কবি আহসান হাবীবের বিখ্যাত "খেলা" কবিতার কয়েকটি চরণ শুধু মুখস্থ পারি। বাকীটুকু স্মৃতি শক্তি চরম বেঈমানী করায় আর পারছি না। গুগল মামার কাছ থেকেও তেমন কিছু পেলাম না। তাই আমার ব্লগার বন্ধুদের শরণাপন্ন হলাম। অভিজ্ঞ বন্ধুরা একটু হেল্পান।
খেলা
---আহসান হাবীব
"শীতের শেষে গিয়েছিলাম বাদামতলীর মেলা,
তিনটে মোটে পয়সা নিয়ে কাটিয়ে দিলাম বেলা।
অনেক করে ঘুরে-ফিরে
কিনে নিলাম লাঙ্গলটিরে।
তারে নিয়ে একা একা কাটাই এখন বেলা,
সাত সকালে উঠে করি জমি চাষের খেলা।
ধুলো দিয়ে আপন মনে আমন ফসল বুনি,
সোনার ধানের ডাক যে তখন হৃদয় ভরে শুনি।
নাওয়া-খাওয়া হয়না আমার কখন যে যায় বেলা,
লাঙ্গল চষি ফসল বুনি ফুরায় না মোর খেলা"।
----বাকী অংশ পারছি না।

সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




