somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চটকদার চাটুকার এবং একটি ছবি বচন

৩১ শে মে, ২০১৮ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল টিভিতে ভারতসফর বিষয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখছিলাম সরাসরি। প্রশ্নগুলো যেমনই হোক প্রধানমন্ত্রী তার প্রতিটি বুদ্ধিদীপ্ত উত্তরে বুঝিয়ে দিলেন তিনি কেন অন্য রাজনীতিবিদদের থেকে যোজন যোজন এগিয়ে।
একটি গণমাধ্যমের পরিচালক উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে 'নেত্রী' সম্বোধন করে বললেন তিনি কোন প্রশ্ন করতে চাননা বরং ভারত সফরের কিছু কথা সকলকে জানাতে চান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গি হিসেবে তিনি এ সফরের বিষয়ে সেদেশের জনগণের যে আগ্রহ, উদ্দীপনা আর উচ্ছ্বাস দেখেছেন তা না বললেই নয় এবং এদেশের জনগণকে সেগুলো না জানানো হলে তিনি নিজের কাছে অপরাধী হয়ে থাকবেন।
তার মিনিট দেড়েকের কথায় চাটুকারিতার চটক এমন উৎকট ভাবে বেরিয়ে আসছিল যে পর্দার এপাশে আমি-ই লজ্জায় পড়ে যাচ্ছিলাম।
প্রধানমন্ত্রী ভারতে যে যথেষ্ট গুরূত্ব এবং আতিথেয়তা পেয়েছিলেন তা রাজনীতির খোঁজ রাখা এবং গণমাধ্যমে চোখ রাখা যে কেউ একবাক্যে স্বীকার করবেন (বিরোধীরা হয়তো সরাসরি স্বীকার না করে সফরের লবডঙ্কা ফলাফলটাই সামনে টেনে আনবেন)।
কিন্তু প্রথম সারির এক গণমাধ্যমের প্রতিনিধি এবং সাংবাদিক মহারথির এমন নির্লজ্জ উপস্থাপনা পুরো বিষয়টাকে খেলো করে দিয়েছে।
আজ ফেইসবুকে আবার অনেকে একটি ছবি শেয়ার করছে। ছবির বিষয়বস্তু হলো 'প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ভারতের রাস্তায় লোকের ভিড়'। গতকালকের সংবাদ সম্মেলনে সেই ব্যক্তিও ইনিয়ে বিনিয়ে ঠিক একথাই বলছিলেন। ছবির সত্যতা সমন্ধে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আপত্তি আছে ছবির ক্যাপশন বা ছবির বিষয়বস্তুকে নিয়ে ইতং-বিতং লেখায়।
বিশ্বের প্রতিটি দেশেই সরকার প্রধানদের চলাচলের সময় নিরাপত্তার খাতিরে কিছু রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়। বাংলাদেশের জনগণ এটা নিয়ে যতই ক্ষ্যাপাটে বা বিরক্তিসূচক প্রতিক্রিয়াই দেখাকনা কেন, এটাই নিয়ম।
এবার ভেবে দেখুন, প্রধানমন্ত্রীর চলাচলের জন্য একটি ব্যস্ত রাস্তা আর তার আশেপাশের শাখা রাস্তা বন্ধ করে দেয়া হলো। তো রাস্তায় থাকা জনগণ কি আর কর্পূরের মত উবে যাবে না যাদুমন্ত্রে গায়েব হয়ে যাবে? তাদের ঠাঁই হয় রাস্তার পাশে পুলিশ ব্যারিকেড ঘেঁষে।
তারা কি প্রধানমন্ত্রীকে একনজর দেখার আশায় সবকাজ ফেলে দাঁড়িয়ে আছেন? প্রধানমন্ত্রীর একনিষ্ঠ সমর্থকরাও বোধহয় এমনটা ভাববেননা।
ভারতেও খুব সম্ভবত এই কথাটি সত্য।
বিশ্বভারতীতে 'বাংলাদেশ হাউজ' প্রতিষ্ঠা এবং প্রধানমন্ত্রীর 'ডি-লিট' ডিগ্রীলাভ এদুটোই কিন্তু অনেক বড় ঘটনা। চাটুকারেরা লাভের খাতায় রং চং চড়াতে চাইলে এ দুটোকেই সামনে আনতে পারেন। অযথা, চর্বিত চর্বণের কী প্রয়োজন?
তার চাইতে বরং প্রধানমন্ত্রীর প্রকৃত উন্নয়নগুলো নিয়ে সকল অপপ্রচারের জবাব দিয়ে এবং সরকারের উন্নয়নগুলোর সঠিক এবং নির্মেদ প্রচারণাতেই দেশ, জাতি, দল সকলেরই মঙ্গল।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×