somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্রাট হুমায়ুনের খিচুড়ি

১৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- খিচুড়ি ছিল সম্রাট হুমায়ুনের অন্যতম প্রিয় খাবার।
- আপনি শিওর?
- আলবাত্।
আমার সামনে বসে থাকা স্যুট-টাইয়ের বাঁধনে হাসফাঁস করা ব্যক্তিটি একজন ব্যাংকার। কিছুক্ষণ আগেও হারামজাদাকে দেখেছি কাটা-চামচ দিয়ে বিরিয়ানি খেতে। খাসির ইয়াব্বড় মাংসের পিসটি হাড় থেকে ঠিকমত খুবলাতে না পেরে ওটা আধাখাওয়া-ই রেখে দিয়েছে।
আর আলু-তে তো চামচ-ই লাগায়নি।
শালা, চামার্। বিরিয়ানির অপমান দেখলে আমার গা জ্বলে।
- আপনি এতটা শিওর হচ্ছেন কি ভাবে? আমি যদ্দূর জানি এসব খিচুড়ি-মিচুড়ি ছিল সৈনিকদের খাবার। বাদশাহ্ এসব খাবেন...
- "তোমার জানা আমি পায়ুপথে..."
ভদ্রসমাজে সবকিছু বলা যায়না। তাই মেজাজ ঢেকে হাসিমুখেই বললাম, "মিচুড়ির কথা জানিনা। তবে খিচুড়ি হুমায়ুনের খুব প্রিয় ছিল। উনি বিশাল একটা সময় যাযাবর জীবন কাটিয়েছিলেন তা জানেন নিশ্চয়-ই। ইরানী খাবারের প্রতি তার ঝোঁক আগে থেকেই ছিল। তাই খিচুড়ি তার প্রিয় হলে দোষের কী?
আর মোঘল সৈনিকদের সাধারণত খিচুড়ি দেয়া হতোনা। তাদের দেয়া হতো রুটি। তাছাড়া যুদ্ধের সময় বিরিয়ানি আর হালিম চলতো; খিচুড়ি না।"
ভদ্রলোক ফোন ফেলে আমার দিকে তাকিয়ে। বোধহয় খিচুড়ির মজা পেয়েছেন।
- আপনি রেসিপি জানেন?
- কিসের?
- মোঘলাই খিচুড়ি?
নিজের ফাঁদে পড়ে গেছি। বন্ধুর সাথে দাওয়াতে এসে এই ব্যাংকার ভদ্রলোকের সাথে পরিচয়। এ কথা সে কথা থেকেই খিচুড়িতে এসে-ই ফেঁসে গেলাম।
চারপাশের সবার চোখ-ই দেখি কৌতুহলি। বন্দুক থেকে গুলি ছুঁড়ে পিছিয়ে যাবার মানেই হয়না।
"শুনবেন?" বলে চারপাশে চোখ বুলিয়ে দেখি সবাই আগ্রহী।
- চাল আর ডালের পরিমাণ হতে হবে সমান। আর পুরো রান্না হতে হবে ঘি-য়ে। খাঁটি ঘি। গরম মশলা যতটা সম্ভব পরিহার করতে হবে। কারণ, মশলার গন্ধে ঘি এর আসল স্বাদ আসবেনা।
পেঁয়াজ ঘি এ ভেজে দু ভাগ করে তুলে রাখতে হবে। আদ্ধেকটা রান্নার জন্য আর বাকিটা রান্না শেষে খিচুড়ির ওপর দেবার জন্য।
ঐ পেঁয়াজ ভাজা ঘি তেই এবার চাল আর ডাল ভাজতে হবে। আদা-রসুন বাটা, হালকা চিনি, হলুদ, কাঁচা-মরিচ, মেথি বাটা, কিসমিস, বাদাম দিয়ে হালকা আঁচে রান্না শুরু। পানির পরিমাণ হবে চাল-ডালের মিলিত পরিমাণের দ্বিগুণ। আর পানি আগে থেকেই তেজপাতা আর জিরা দিয়ে টগবগ করে ফুটিয়ে রাখতে হবে।
মজার একটা ব্যাপার হলো; পাতিলের তলায় কিছুটা খিচুড়ি যদি লেগে না যায়, তাহলে বুঝবেন এটা খিচুড়ি-ই হয়নি।
- ভাইজান, আলু? আলু দেয়া যাবেনা?
এই হলো বাঙ্গালির দোষ। আলু ছাড়া চলবেই না। মুখে বিরক্তির ভাব এনে বললাম- ভাই, পর্তুগিজরা সতেরোশ শতকের দিকে ভারতে আলু আমদানি করে। তার আগে আলু কি আমরা জানতাম-ই না। সম্রাট হুমায়ুন জানবে কিভাবে?
উপস্থিত জনতা দেখি বিজ্ঞের মত মাথা নাড়িয়ে যুক্তিকে স্বাগত জানাচ্ছে।
- খিচুড়ির সাথে আর কিছু থাকবেনা?
লোকগুলোর ওপর হঠাৎ মায়া লাগা শুরু হলো। এরা খিচুড়িতে মজে গেছে।
- ভাই, উনাদের হাজারটা পদ থাকতো। মাংস আর কাবাবের ছড়াছড়ি সাথে নানা ধরণের চাটনি। তবে, সম্রাটের পছন্দ ছিল বনমোরগ আর ময়ূর। কিসমিসের রসে সারারাত ভিজিয়ে রেখে খাবার আগে ঘি- য়ে ভাজা হতো। অমৃত!!!
কারো মুখে-ই রা নেই। ঘরের এককোণে বন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে পড়লাম। বন্ধুর পাশে দাঁড়াতেই সে ফিসফিসিয়ে বললো, "হুমায়ুনের হেঁশেলে কি লবণ নিষিদ্ধ ছিল? খিচুড়িতে তো লবণ দেয়া হলোনা?"
চমকে উঠতেই হলো। থাক্, এ যাত্রাটা না হয় লবণের ওপরেই গেল!!!




৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×