somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই আমি, সেই আমি

২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগের আজিজ সুপার মার্কেট। যে সময়ের কথা বলছি, তখন আজিজ ছিল পুরোদস্তুর বইয়ের মার্কেট। এক 'নিত্যউপহার' ছাড়া আর কোন কাপড়ের শোরুম বোধহয় তখনও গজাতে শুরু করেনি।
তবে, বই ছাড়াও আজিজ সুপারের প্রতি আমার আকর্ষণের অন্যতম কারণ ছিল জাত-বিজাতের সব কবি-সাহিত্যিক (চলতি এবং উঠতি দুটোই) আর তিন তলার (খুব সম্ভবত) এক খাবারের দোকান। বেশ জাতের এবং জাক-জমকের রেস্ত্যোরা (নামটা সঠিক মনে নেই, খুব সম্ভবত 'অন্তরা হোটেল';)। ভেতরের কুঁড়েঘর মার্কা ইন্টেরিয়রের চেয়েও তাদের সবচাইতে বেস্ট আইটেম ছিল লুচি আর খাশির কলিজা ভুনা। পরিমাণে বেশ অল্প আর থোড়া দেবার নিয়ম নেই এর বাইরে এই কলিজার অন্য কোন নেতিবাচক দিক মনে পড়ছেনা।
যাই হোক, টিউশনির টাকা পেলেই সেই কলিজা; এটা এক অঘোষিত নিয়ম হয়ে গিয়েছিল। আর উঠতি কবি-সাহিত্যিকেরা মাঝে-মধ্যে ধরে বেঁধে তাদের শিল্পকর্মের নমুনা দর্শন করার হাদিয়া স্বরূপ লুচি-কলিজা খাওয়ার সুযোগ করে দিতো।
বেশ ভালোই চলছিল। তবে সমস্যার সূত্রপাত হতো ফেব্রুয়ারিতে। বইমেলার লোভ আর লুচি-কলিজার লোভ দুটো একসাথে সামলানো বেশ ঝক্কির কাজ। বইমেলায় একবার ঢুকলে পুরো পকেট ফাঁক হয়ে গেছে, এমন অভিজ্ঞতা আমার বারবার হয়েছে। আর, সেই ফেব্রুয়ারিতে লুচি-কলিজার কথা চিন্তা করাও পাপ।
এক ফেব্রুয়ারিতে ভার্সিটির ক্লাস শেষ হতেই পড়লাম এক রূপসীর খপ্পরে। মাগুর মাছের মত পিচ্ছিল বলে আমার খ্যাতি সর্বজনবিদিত। উনি তা জানতেন, তাই এবার ছাই দিয়েই ধরেছেন।
নানান ভ্যানতারার পর উনার সাথে সেই আজিজে, সেই কুঁড়েঘর মার্কা রেস্ত্যোরাতে। কী খাবো বলতেই মনের অজান্তে চলে এসেছে লুচির নাম। অনেক কষ্টে কলিজার বদলে বলতে হলো সবজি। রূপসী অবাক।
- আপনি কলিজা ছেড়ে সবজি ধরলেন কবে?
- ফেব্রুয়ারি মাসে।
- মানে?
- ফেব্রুয়ারি মাসে আমি সবজি আর ডিম ছাড়া মাছ-মাংস খাইনা। বিশেষ ব্রত।
রূপসীর চোখ কি যেন খুঁজছে। আমি চোখ দেইনা। কারণ, আমার চোখে তখন পানি। পরিচিত ওয়েটার দয়া করে সবজিতে কলিজার ঝোল দিয়ে দিয়েছে। লেবু কচলে ঝোল আর সবজি মিশিয়ে আমি...
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×