আজকাল চারিদিকে শুধু মন্তব্য চোখে পড়ে
বাতাসের ফিসফিস, তাও মন্তব্য দিয়ে ভরা
অগনিত মন্তব্যের ডালপালা
রাস্তার পাশে পড়ে থাকতে দেখি
অনাহারে ক্লিষ্ট মন্তব্যগুলো
পাশেরই ক্যাফেতে বার্গার হাতে
কতগুলো বিলাসী মন্তব্য
ইটের খাঁচা গুলোতে কিছু ছোট্ট মন্তব্য
জানালার গ্রীলে বন্দী
তার চোখে প্রতিফলিত হয় রাস্তার ওপাড়ে
বস্তীর অর্ধনগ্নদের ছোটাছুটি
এয়ার কন্ডিশনের শীতলতায় মুগ্ধ কিছু
ঘামে ভেজা কালো মন্তব্যের দিকে ভ্রুকুটি করে
প্রভূ মন্তব্য যাচ্ছেন, করূনার চোখে তাকায়
এসব দেখে কখন যেন নিজেই মন্তব্য হয়ে উঠি
জীবন টা যদি হত মন্তব্যহীন।।।
*****

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



