REST IN PEACE খালেদ খান
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“ছিঃ ছিঃ ছিঃ, তোরা এত খারাপ !!”
ডায়ালগটা এখনো কানে বাজে। ‘রূপনগর’ নাটকের বিখ্যাত ডায়ালগ। খুব ছোট ছিলাম আমি তখন, ৫ বছর বয়স, কেজিতে পড়তাম। নাটকের প্রথম পর্বটা আমি দেখিনি। পরের দিন স্কুলে গিয়ে দেখলাম ছেলেমেয়েরা সবাই একজন আরেকজনকে বলছে, “ছিঃ ছিঃ ছিঃ, তুমি এত খারাপ!!” পরে জানলাম আসল ঘটনা। ওই বয়সে আমরা টিভিতে নাটক তেমন না দেখলেও এই নাটকটা মিস করতাম না। নাটকে খল চরিত্রের খালেদ খানের নাম ছিল হেলাল। একটা ঘটনা এখনো মনে পড়লে হাসি পায়ঃ আমার এক দূর সম্পর্কের চাচার নাম হেলাল। আমি তখন যে কোন মানুষের নাম ইংরেজিতে বানান করে বলে দিতে পারতাম। হেলাল চাচার বাড়িতে বেড়াতে যাওয়ার পর আমার বাবা-মা আমাকে ওনার নাম বানান করে বলতে বললে আমি তাদেরকে বলি, “আমি মাস্তানদের নাম বানান করি না (শিশুমনে ‘রূপনগর’ নাটক দেখার ইফেক্ট)।” সেই খালেদ খান আজ মারা গেলেন [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]; দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে মিডিয়া থেকে দূরে থাকার কারণে এখনকার অনেকেই তাঁকে চেনেন না। কিন্তু বাংলা নাটকের কিংবদন্তিতুল্য এই অভিনেতা আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল।
REST IN PEACE খালেদ খান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন