আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কি না। শুধু এটুকু জানি, তুমি কষ্ট পেলে আমার অনেক বেশি খারাপ লাগে। তুমি খুশি থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। তোমার চোখে পানি দেখা তো দূরের কথা, তুমি কয়েক মিনিটের জন্য গোমড়া মুখে থাকবে, এটাও আমি সহ্য করতে পারি না। যখন তুমি হাসো, তখন নিজেকে আমার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তোমার সাথে দেখা করতে পারলে অনেক ভালো লাগে। তোমার জন্য যখন অপেক্ষা করি, এক একটা মুহূর্তকে মনে হয় কয়েক ঘণ্টার মত। আর যখন তুমি পাশে থাকো, এক ঘণ্টাও মনে হয় যেন চোখের পলকে শেষ হয়ে যায়। যখন জানতে পারি যে তোমার সাথে অনেক দিন দেখা হবে না, তখন আমার বুকটা কষ্টে ফেটে যায়। এটাকে ভালোবাসা বলে কি না আমি জানি না। সত্যিই জানি না। তুমি কি জানো?
এটাকেই কি ভালোবাসা বলে? আমি সত্যিই জানি না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্পঃ যখন মানুষটা চলে যায়

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন
দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার
আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন
বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন
আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১
আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।