somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি আসুন, দেখুন, তারপর বিচার করুন!

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের যোগাযোগমন্ত্রী মহোদয়কে আমার এই লেখাগুলো পড়াতে পারলে খুব খুশী হ'তাম এই জন্য যে হয়তো তিনি একটু বোঝার চেষ্টা করবেন। তিনি তো কেবল রিপোর্টারদের লেখাই পড়েন, কিন্তু আমাদের মতো সাধারন মানুষদের কথা যদি ডইরেক্ট পড়তে বা শুনতে পারতেন তা'হলে ইম্প্যাক্ট একটু মজবুত হতো। একটু কষ্ট হলেও এই আশাটুকু করতে চাই যেহেতু পত্রিকান্তরে এবং টেলেভিশনের খবরে তাকে দেখে যথেষ্ট অ্যাক্টিভ এবং আন্তরিক মনে হয়। তিনি রাজপথগুলো ঘুরে ঘুরে দেখেন, বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ হচ্ছে এবং সেই কাজ করতে যেয়ে সাধারন মানুষ, যাদের এই দেশে পথের দিশা খুব কম, তারা কিভাবে নাস্তানাবুদ হচ্ছে তা দেখতে পারছেন। কিন্তু অতিব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে তিনি এই রাজধানি শহরের মালিবাগ-মগবাজার-তেজগাঁও তাজউদ্দিন সরনির সাতরাস্তা পর্যন্ত ফ্লাইওভার নির্মানের নামে যে যজ্ঞ চলছে তা কি একবার দেখতে এসেছিলেন! যদি না এসে থাকেন তা'হলে করজোরে বলছি, একবার আসুন। আমরা কিভাবে দৈনিক বেঁচে আছি, দেখে যান। আপনি কেন দেখতে আসবেন তার জন্য কয়েকটি ছবি নিম্নে সম্পৃক্ত করলাম।



এই কথাগুলো লিখতে গেলে চোখে পানি এসে যায়। এই রাস্তাগুলো কি মানুষের চলাচলের জন্য! সব ধরনের যানবাহন এই রাস্তায় চলাচল করে, তারা কিভাবে যায় এই রাস্তা ধরে তা ধারনা করা যায়!

মন্ত্রী মহোদয় হয়তো বলবেন 'কিছু পেতে হলে কিছু দিতে হয়'। কিন্তু সেই দেওয়ার মূল্যটা কি এতটাই অমানবিক হতে হবে? তা'ছাড়া আমরা কি দিচ্ছি না? ট্যাক্স কি আমরা দিই না? প্রতিদিন আমরা ভ্যাটও দিচ্ছি, মূল্যের উপর অতিরিক্ত সংযোজন। জীবনও তো দিই, রাজনৈতিক খামখেয়ালীতে। দিই না? আর এখন দিতে হবে আরও, আরও সকরুন মূল্য ফেরৎ।

আমরা প্রশংসা করতে দ্বিধাবোধ করি না এই সব ফ্লাই ওভারের কাজগুলো করার জন্য। কিন্তু তাই বলে কি আমাদের অমানুষ বিবেচনা করা হবে? যাত্রাবাড়ি ফ্লাই ওভার করতে যেয়ে কি যে করুন দিনাতিপাত করেছে এই ঢাকা তথা দেশের মানুষগুলো, কারন ঐ রাস্তার সংযোগ ছিল কয়েকটি জেলা শহরের সঙ্গে। আমিও যাতায়াত করেছি কয়েক বার। ওটা কি কোন রাস্তা ছিল! ঐ যাত্রাবাড়ি থেকে তো শিক্ষা নেওয়া উচিত ছিল।

সোজাসুজি একটা প্রশ্ন করতে চাই, এই সব ফ্লাই ওভারের যখন ঠিকাদারী দেওয়া হয়, তখন চুক্তিপত্রে বর্তমান রাস্তার ব্যাপারে কি উল্লেখ থাকে। রাস্তাটি চালু থাকবে কি না, যদি চালু থাকে তা'হলে তাকে উপযোগী রাখা এবং ব্যবস্থাপনা কার দায়িত্ব? আমার জানা মতে এটা ঠিকাদারের দায়িত্ব। তা যদি না হয় তা'হলে কি, যার নাম উল্লেখ করতেও ভয় লাগে, সেই রাজষিক রাজউকের? যারই হোক তারা কাজগুলো করছে না কেন? তারা কেন প্রতিদিন মনে করে এই দেশটা একটা কলোনি, আর এই দেশের মানুষ কলোনিয়েল পিপ্‌ল!

বঙ্গবন্ধু শেখ মুজিব তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনে প্রেসিডেন্ট ইয়াহিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি আসুন, দেখুন, তারপর বিচার করুন। আমরাও বলছি মাননীয় যোগাযোগ মন্ত্রীকে, আপনি আসুন, দেখুন, তারপর বলুন আপনি কি করবেন। ইয়াহিয়া খান শোনে নি, আমরা আশা করি আপনি শুনবেন। তবে আপনি বিনা নোটিশে আসলেই ভাল হয়, হঠাৎ কোন একদিন।

সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি সকরুন কবিতা আছে...'আমি কি রকম ভাবে বেঁচে আছি, তুই এসে দেখে যা নিখিলেশ। এই কি মানুষের জন্ম, নাকি শেষ পুরোহিত কংকালের পাশা খেলা...'।

মাফ করবেন মাননীয় মন্ত্রী, আমরা আমাদের জন্মটাকে মানুষের জন্ম বলেই মনে করতে চাই।

সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×