somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই দু্ঃসহ বেদনা থেকে কি মুক্তি নেই?

২০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব মন খারাপ হলো আমাদের অদ্রিক-বাবার জন্যে আজকে। মন খারাপের সাথে সাথে লজ্জাও হলো। স্কুলে, ওকে ওর বন্ধুরা প্রতিদিন বলে “তোকে আঙ্গুলের ইশারা করে আল্লাহ্‌ পুড়িয়ে মারবে।” ও বেচারা বুঝতে পারেনা, হঠাৎ কী এমন হলো যে ওকে এসব কথা শুনতে হয়। নতুন স্কুলে ক্লাস করার আনন্দে যখন আমাদের বাবা-টার আত্মহারা হওয়ার কথা, তখন তাকে যদি ক্লাসের সহপাঠীদের কাছে এমন শুনতে হয়, এই ২০১৩ সালে এসে, তার দায়িত্ব এদেশের একজন নাগরিক হিসেবে আমি কিভাবে নেবো? প্রতিদিন একই কথা সয়ে সয়ে আজ সে বাসায় এসেই ভেঙ্গে পড়লো, “দিদুন, আমাকে এমন করে বলে কেন ওরা?”

আমরাও অবাক, কেন ওকে অন্য বাচ্চারা এমন বলছে? এর-ওর সাথে কথা বলে গুজবে জানা গেল স্কুলটা শিবির-অধ্যুষিত। এর মানে কী? একটা স্কুলেও শিবিরের কালোছায়া? একটা স্কুলে বাচ্চা ভর্তি করানোর সময়েও তাহলে আমাকে চেক করে নিতে হবে স্কুলটা “শিবির” চালাচ্ছে কিনা? যেখানে কোমলমতি শিশুরা দেহের ও মনের বিকাশের জন্যে সারাটাদিনের বেশিরভাগ সময়ই কাটিয়ে আসে, সেখানেও একটা সন্ত্রাসী সংগঠনের প্রভাব? সেই স্কুলের অন্য বাচ্চারা তবে কোন পরিবার থেকে আসে যে সমবয়সী একজন বন্ধুকে খেলাধুলা কিংবা নির্মল কোনও গল্প করার পরিবর্তে তার ধর্ম নিয়ে কটাক্ষ করবে?? আমাদের অদ্রিক হিন্দু, কি বৌদ্ধ না মুসলমান, তাতে কী যায় আসে এই সাত-আট বছরের বাচ্চাগুলার?

আমার ছোটবেলা কেটেছে পাড়ার একগাদা ছেলে বন্ধুর মাঝখানে। সাতচারা, বোম-ফাইট কিংবা পাহাড়-ডিঙ্গিয়ে লুকোচুরি খেলা কিছুই বাদ দেইনি। কখনও ছেলে-মেয়ে ব্যবধান কিংবা ধর্মীয় তফাৎটা আমাদের মাঝে বড় হয়ে আসেনি। মাঠের ওপাড়ে শ্যামলদা, কানাইদা, দীপাদি...ওদের বাসায় দিব্যি গিয়ে ঘুরে চলে আসতাম। দীপাদি খুব সুন্দর গান গাইতেন, ওনার বাবার কাছে জুয়েল আইচ ম্যাজিক শিখতে আসতো। কলেজে উঠে যাওয়ার পরে এই পাড়াইল্লা দলের কে-কোথায় চলে গেলো, জানিনা আর। সেসময় স্কুলে আমাদের ভূগোল পড়াতেন নারায়ণ স্যার। সায়েন্সের ভট্টাচার্যি স্যার আর চক্রবর্তী স্যার আমার জীবনের দেখা তুখোড় দু’জন শিক্ষক ছিলেন। শান্তি স্যার একটু আলাভোলা ছিলেন, কিন্তু পড়াতেন ভালো। রেবা টিচার, মমতা টিচার, স্বপ্না টিচার, বাবলি টিচার, এডনা টিচার, মার্গারেট টিচার...বলে বলে শেষ করা যাবেনা আমার শিক্ষকদের নাম, যাঁরা কেউই “মুসলমান” ছিলেননা। একটা সেকেন্ডের জন্যেও আমার মাথায় এই চিন্তা আসেনি তো, যে ওনারা আসলে “বিধর্মী”?? আমার অ-আ-ক-খ র হাতে খড়ি হয়েছে গীতাদি আর মুকুলদি’র হাতে। জাতীয় সংগীত শিখেছি নীলিমাদি’র কাছে। ওনাদের “ধর্ম” নিয়ে কেন আমার মাথাব্যাথা হলোনা তবে? আমার পরিবার একটি প্রতিষ্ঠিত মুসলমান পরিবার। কেন আমার বাবা-মা ওনাদের নিয়ে তবে আপত্তি করলেন না? আমাদের সাথে এমন ডিসকাশন করা তো দূরে থাক, আমি নিশ্চিত ওনাদের মাথাতেই আসেনি এধরণের কোনও চিন্তা!

আমাদের ভাইবোনদের অনেক অনেক বন্ধু নন-মুসলিম, কিভাবে আমরা একসাথে হাতে-হাত রেখে জীবনের অর্ধেকটা বছর পার করে ফেল্লাম তবে? আজ কেন, এতবছর পরে, আমাদেরই সন্তান অদ্রিককে স্কুলে গিয়ে তার সহপাঠীদের এমন কথা শুনতে হচ্ছে তার সহপাঠীদের কাছ থেকে? কেন একটা কচিমনের উপর ধর্মীয় মূল্যবোধ কাজ করবে বিভেদের উপায় হিসেবে? কেন আজকে এই ২০১৩ সালে আমার গা-কেঁপে উঠবে এই গুজব শুনে যে একটা স্কুলের বিধাতা হচ্ছে একটি জঙ্গী সংগঠন? যেখানে মুসলমান ধর্মাবলম্বীরা ধর্ম ক্লাস করার সময়ে অন্য ধর্মীয়রা চুপচাপ একা বসে থাকে? তাদের কোনও ধর্ম ক্লাস হয়না??

এই বাংলাদেশে, চট্টগ্রাম নামের একটি আধুনিক শহরের এই বর্বর চিত্রটা কি আপনার মনে ঘেন্নার উদ্রেক করছে না? আপনার কি রাগে, ঘেন্নায় সারা শরীর রি-রি করছেনা? এটা কি মগের মুল্লুক নাকি? এটা কি শিবিরের মুল্লুক নাকি?

আপনি কি বুঝতে পারছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কেমন অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে এই সন্ত্রাসী সংগঠন-টি? আপনি কি তারপরেও এর প্রতিবাদ করবেন না? চুপ করে থাকবেন?

জার্মান যাজক Martin Niemöller এর এই লেখাটা পড়ুন। এরপর আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনে নিন। আর কত দেরী করবেন? ভাবুন আপনার রুখে দাঁড়ানোর সময়টা কখন হবে??

When the Nazis came for the communists,
I remained silent;
I was not a communist.

When they locked up the social democrats,
I remained silent;
I was not a social democrat.

When they came for the trade unionists,
I did not speak out;
I was not a trade unionist.

When they came for the Jews,
I remained silent;
I wasn't a Jew.

When they came for me,
there was no one left to speak out.

প্রথম প্রকাশ, চার মাস আগে
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×