somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিশ্রুতি

০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। কিছু লোক নেমে গিয়েছে, খালি হওয়া সীট ভর্তি না হওয়া পর্যন্ত আগাবে না। প্রচন্ড গরম, পানি পিপাসা পেয়েছে শান্ত’র। জানালার পাশে বসা ভদ্রলোক এর অলমোস্ট গায়ের উপর দিয়ে বাইরে তাকিয়ে এদিক ওদিক দেখলো কোনও ফেরিওয়ালা পানি বেচে কিনা। এর মধ্যেই হাতের ফোনটাতে ঝংকার বেজে উঠলো। জিটকে তিতিরের মেসেজ।
“আর কতক্ষণ?”

দ্রুত হাতে টাইপ করতে করতে কোণা চোখে শান্ত দেখলো পাশের লোকের উঁকিঝুঁকি তার ফোনের স্ক্রীনের দিকে। ‘দেরী আছে। বাস থেমে আছে। কিছু খালি সীট ভর্তি না হওয়া পর্যন্ত ছাড়ার কোনও লক্ষণ দেখছি না।’

“বাহ, আমি ততক্ষণ কী করবো?”
‘আমার সাথে গল্প করবি।’

“বেশ, ফোন করো।”
‘না রে ফোন করা যাবে না। টাইপ করেই বলতে হবে, এখানে অনেক লোক। হুদাই মানুষকে কৌতুহলী করার মানে হয়না।’

“আমার মন খারাপ হচ্ছে। কতক্ষণ থেকে অপেক্ষা করে আছি!”
‘আচ্ছা তুই কি কখনও লোকাল বাসে উঠেছিলি?’

“কিভাবে উঠবো? আমাকে কি নিয়েছিলে কখনও লোকাল বাসে?”
‘যারা রেগুলার লোকাল বাসে উঠে, তাদের ফিলোসফির সাথে বাকিদের ফিলোসফি’র সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে বলে আমার ধারণা।’

“কিরকম?”
‘যেমন ধর সেন্স অফ টাচ। বাসে যারা রেগুলার চড়ে, তারা শরীরে অন্যের স্পর্শে এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে তাদের এই সেন্সটা অনেকখানিই সংবেদন হারায়। যে রেগুলার পাব্লিক ট্রান্সপোর্টে চড়ে, তার খুঁতখুঁত স্বভাব কম থাকাই স্বাভাবিক, বাকিদের চেয়ে। একই ভাবে সেন্স অফ স্মেল, স্পেশালি ঘামের গন্ধ’
“উফ, প্লীজ থামবা? অন্য কথা বলো। বাসের মানুষগুলো কেমন?”
‘এই যেমন আমি এই বাসে এখন একজনই, যে বাসে বসে চ্যাট করছি।’

“হা হা হা, কিভাবে বুঝলে? অন্যদের সব কাজকর্ম বুঝি তুমি দেখতে পাচ্ছ?”
‘ছোট বাসে একনজরে সব দেখা যায়। আমি জানি, আমার পাশের দাড়িটুপিওয়ালা ভদ্রলোক ভাবছেন আমি একজন নাস্তিক শাহবাগী।’
“হা হা হা, বাড়াবাড়ি।”
‘উহু, সে বারবার আমার ফোনের দিকে তাকাচ্ছে। সেজন্যই বাংলায় না লিখে ইংলিশে টাইপ করছি।’

“বাসে মহিলা কয়জন?”
‘মহিলা আছে তিনজন।’
“আচ্ছা ঐ তিনজন মহিলা কি ড্রাইভারের পাশের কোনও মহিলা রিজার্ভ সীটে বসেছে? আমি একবার দেখেছিলাম সেরকম।”
‘সরি তিনজন না, চারজন মহিলা। ছড়িয়ে ছিটিয়ে।’
“মহিলাগুলো কি শাড়ি পরা? ঘুমাচ্ছে? কোলে কি বাচ্চা? সাথে কি হাজব্যান্ড আছে?”
‘ধুত্তর এতকিছু লক্ষ্য করেছি নাকি?’
“ওমা তুমি যে বল্লে ছোট বাসে সব দেখা যায়?”

‘সব দেখা যায় মানে সব মানুষগুলোকে দেখা যায়, ওদের মাথা দেখা যায়। তবে তারা কেউ চ্যাটিং করছে না। আমার বামদিকের এক ছেলে মাত্র ফোনে ফেইসবুক ব্রাউজিং শুরু করলো।’
“ওরে বাবা, এত স্পষ্ট দেখতে পাচ্ছো? স্টুডেন্ট নিশ্চয়ই।”
‘হুম।’
“নাস্তিক শাহবাগী?”
‘মনে হয়না।’

“আচ্ছা ঐ বাসে যদি আমি তোমার পাশে বসতাম, তাহলে তোমার হাত ধরতে পারতাম?”
‘হুম, পারতি। কেউ দেখতো না।’
“কি বলো? তারপরও, লোকজন দেখলে?”
‘এত ঘেঁষাঘেঁষি এখানে, কেউ মাইন্ড করতো বলে মনে হয়না।’
“বাব্বাহ, এমন জায়গাও বাংলাদেশে আছে, ঘেঁষাঘেঁষি করলে কেউ মাইন্ড করে না? চুমু খেলে? ওখানে তোমার পাশে বসে আমি তোমাকে চুমু খেতে পারতাম?”
‘নাহ, সেটা হবেনা। চুমু চলবে না।’

“ঠিক আছে, হাত ধরে রাখলেই চলবে। বাসের টিকেট কি আগে থেকে করে রেখেছিলে নাকি উঠে করেছ? নাকি টাকা দিয়েছ?”
‘বাসে উঠে টিকেট কাটা লাগে। তুই তো দেখি কিছুই জানিস না। তোকে নিয়ে একদিন বাসে উঠতে হবে।’
“জানিনা মানে? আমি জানি ৬ নম্বর বাস মিরপুরে যায়।”
‘ভুল জানিস। ৬ নম্বর বাস যায় গুলশান বনানীর দিকে।’

“এটা কয় নম্বর?”
‘জানিনা। বাসের কন্টাক্টার কে জিজ্ঞেস করলাম, সেও জানে না!’
“হা হা হা, ব্যাটা কি চাকরি পাওয়ার জন্য ইন্টার্ভিউ দেয়নাই?”
‘নির্ঘাত রেফারেন্সের চাকরি, হে হে হে।’

“আর কতক্ষণ? আর কতদূর?”
‘আমি তো মাত্র নামলাম। হাসপাতালের সামনেই। এখন লিখতে পারছি না। এক থেকে পঞ্চাশ গুনতে থাক। আমি আসছি।’

ফোনটা পকেটে ঢুকিয়ে শান্ত বেলীফুলের মালার দাম দিলো। বর্ষার প্রথম বেলীফুলের মালাটা ওকেই কিনে দিতে হয়। একবার ভুলে গিয়েছিলো, তিতির রাগ করে লম্বা চুল কেটে ফেলেছিলো।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×