somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেবিলের ঐ পাশটা

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আম্মু।

স্ট্রং।
ডিসিপ্লিন্ড।
ডিপেন্ডেবল।
রেস্পনসিবল।
বুদ্ধিমান, হিউমারাস।
গাইতে জানেন, অসাধারণ রান্না, আড্ডা জমাতে জানেন, শাসন করতে জানেন। বুকে জড়িয়ে ধরে আদর করতে জানেন।
ইন্টার্মেডিয়েটে কেমিস্ট্রি পরীক্ষার আগের রাতে আমাকে কাঁদতে দেখে, এক লহমায় অধাতুর সমস্ত সমীকরণ শিখিয়ে দিয়েছিলেন, যাতে অন্তত কেমিক্যাল রি একশনের প্রশ্নগুলায় ফুল মারক্স পেয়ে যাই।

আজকাল খুব রাগ হয় আম্মুর উপর।
আম্মু অকারণে টেনশন করে।
আম্মু অনেক কিছু ভুলে যায়।
আম্মু একই কথা বারবার বলে।
বোকার মত কথা বলে, কথায় কোনও লজিক খুঁজে পাইনা।
কি আশ্চর্য আম্মুর বুদ্ধিগুলা কই গেলো। আম্মু এতো উইক কেন আমার আম্মুর তো বরাবরই স্ট্রং থাকার কথা।
এই তো দুইদিন আগেও আম্মুকে অনেক বকে আসলাম। আজকে, এই যে রাত নয়টা সাড়ে নয়টার দিকে ফোনে আম্মুর বোকা বোকা কথায় ভীষণ মেজাজ খারাপ করে কিছু কথা শুনিয়ে দিলাম। আম্মু কেমন চুপ করে গেলো। বোকা বোকা একটা হাবভাব। আমার আরো মেজাজ খারাপ হলো তাই ফোন রেখে দিলাম।

একটু আগে একটা নাটক দেখে কাঁদতে বসলাম। ঈশিতা, হাসান ইমামের অভিনয় করা নাটক। সত্যি এমন হয়?! এমন ঘটনাও হয়? আর আমরা ধরেই নেই যে ওনারা সারাজীবন স্ট্রং থাকবেন, আমাদের খেয়াল রাখবেন, আমরা ওনাদের ঘাড়ে সব চাপিয়ে নিশ্চন্তে বাদাম খাবো!
মেনে নিতে কষ্ট হয়, কিংবা মানতে চাইনা, যে সেই আগের আম্মু আর আগের মতো আর নাই। একটু একটু করে কখন যে শক্ত থেকে নরম হয়ে গিয়েছেন, সেটা টের পেয়ে খুব অসহায় লাগছে।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×