somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের আলোর ফ্রী অনলাইন ব্লাড ব্যাংক সেবা চালু

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ১৬ ডিসেম্বর ২০১৭ , জীবনের আলো সেচ্ছাসেবী সংগঠন তাদের অনলাইন ব্লাড ব্যাংক চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে । এই সেবার মাধ্যমে দেশের যেকোনো নাগরিক সকল জেলায় খুব সহজেই সংগঠনের সেচ্ছায় রক্তদাতাদের খুঁজে পেতে পারবে ।
ব্লাড ব্যাংকের ওয়েবসাইটে (http://blood.jiboner-alo.org) গিয়ে যেকেউ নিজেকে ডোনার হিসাবে নিবন্ধন করতে পারবে । আবার ব্লাড গ্রুপ এবং জেলা লিখে সার্চ করে জরুরী মুহূর্তে রক্তদাতার খোঁজ পাওয়া সম্ভব ।
এই বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “অনেক আগে থেকেই ইচ্ছে ছিল এমন কিছু একটি করার । অনেক সময় জরুরী মুহূর্তে রক্ত পাওয়া যায় না , অনেক রোগী প্রতি বছর রক্তের অভাবে মারা যাচ্ছে । বিষয়টি এমন নয় যে আমাদের মাঝে রক্তদাতা নেই তা নয় , বরং দেখা যায় জরুরী সময়ে সেচ্ছায় রক্তদাতাদের সাথে যোগাযোগের কোন সুত্র থাকে না । আর আমরা সেই যোগসূত্র হিসাবেই যাত্রা শুরু করেছি । আশা করি এটি সমৃদ্ধ হলে একটি বড় রক্তের সংগ্রহশালা সবাইকে উপহার দিতে পারবো। এখনো ডোনার আপলোড এর কাজ চলছে, আশা করি ৪/৫ দিনের ভিতরে আমরা কয়েক হাজার রক্তদাতার সংগ্রহ সবাইকে উপহার দিতে পারবো ।”

জীবনের আলোর অনলাইন রক্ত সেবা মিলবে সম্পূর্ণ ফ্রী তে । কোন ধরনের বিনিময় ছাড়াই স্বেচ্ছাসেবকগণ রক্তদান করে থাকে । ২০১৫ থেকে বর্তমান পর্যন্ত অফলাইনে রক্ত সরবরাহ করে আসছিলো সংগঠনের সেচ্ছাসেবীগণ ।
সংগঠনের সহযোগিতা সম্পর্কে শাহাদাত হোসেন আরও বলেন, “ এটি বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যাত্রা শুরু করলেও আমরা বর্তমানে ৩ টি জেলায় আমাদের সেবা দিয়ে আসছি । সামনে আরও বিস্তৃত করতে কাজ করছি । এখনো নিজেদের অর্থায়নে কোন স্পন্সর ছাড়াই আমরা কাজ চালিয়ে আসছি । আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে সকলের একটু সাহায্যই যথেষ্ট ।”

জীবনের আলোর ব্লাড ব্যাংক এর সাইটে গিয়ে নাটোর - ১ এর এমপি মহোদয় এর প্রশংসাপত্র চোখে পড়ে, তিনি বলেছেন, “ আমি এই ধরনের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড সমাজের জন্য ইতিবাচক হিসাবে দেখছি । অনলাইন ভিত্তিক রক্তদান সেবা সত্যিই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প । তরুণদের সাথে এমন একটি সংগঠন প্রতিষ্ঠার জন্য শাহাদাত হোসেনকে আমি ধন্যবাদ ।
. - এমডি আবুল কালাম এমপি
আসনঃ নাটোর - ০১ ”

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সংগঠনের যাত্রা শুরু করে । সংগঠনটি ইতিমধ্যে ১১ টি প্রোজেক্ট সম্পূর্ণ বাস্তবায়ন করেছে । সম্পূর্ণ অলাভজনকভাবে পরিচালিত হয়ে আসছে সংগঠনের কার্যক্রম । মোট ৫ টি ডিপার্টমেন্টের একটি স্বাস্থ্য ও রক্ত ডিপার্টমেন্ট, আর এই ডিপার্টমেন্টের উদ্যোগেই এই পথচলা । সেচ্ছাসেবীমূলক এ জাতীয় কার্যক্রম পরিচালিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা ।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×