অপেক্ষা এমন একজনের:
যে শুধু আমায়ই ভালবাসবে,
বিনা শর্তে,বিনা দ্বিধায়!
আমি রাগলে যে হাসাবে
আমি হাসলে তাকাবে অপলক!
কান্না কী ভুলিয়েই দেবে মন থেকে,চোখ থেকে।
যে আমি যেমনই আছি তেমনই বলবে:"সুন্দর"
যদি বলি-'দেখ্ তো,কালো শার্টটায় আমায় কেমন যায়!
বলবে-'কালো তো আমারও প্রিয় রং!
যাকে আমি আয়না করে নিজেকে দেখবো,
এলো চুল আচড়াব,শার্ট পরব,টাই বাঁধব
আর তৃপ্তির প্রতিচ্ছবি খুঁজব!
যে আমার জন্য হাত জোড় করে বিধাতা কে বলবে-"ধন্যবাদ"
আমার হয়েই ক্ষমা চাইবে,আমার কৃত পাপগুলোর!
আর আমার সকল ভুল ক্ষমা করে দেবে বিধাতার মতই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



