৩২ডিগ্রী সেন্ট্রিগ্রেড তাপমাত্রা এখন,এ শহরে,
কালো ধোঁয়া,কোলাহল আর ৩৬ ইঞ্চি ফ্যানের শনশনে ভ্যাপসা হাওয়া..
ঘর্মগ্রন্থির মুখে ফোটা-ফোটা নোনতা জল,আটালো করে দেয় এ দেহ!
তৈলাক্ত অবয়ব আর লাল তেলে ভাসা ভাসা সবজি অম্লে ভরিয়ে দেয় পাকস্থলি;
শিমুল তুলার খাটে ছারপোকা বর আর আমার পিঠের সহবাস প্রতিরাতে নতুন দম্পতির মতই।
এতোকিছু সয়ে যায় একটা শরীর-একটা মুখের কথা ভেবে!
এতোকিছু মেনে নেয় একটা মন-একটা মনের দাবীতে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



