যৌগিক জীবন
০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি নিজেরে ভাঙ্গি,
নিজেরে গড়ি,
নিজের সাথে
নিজেই লড়ি,
তাইতো বিশাল সীমানা ছাড়ি-
শূ্ন্যে বাঁধি বাসা!
আমি আমার মনের মাঝি,
হঠাৎ ডুবায়,হঠাৎই ভাসি,
তাইতো হঠাৎ নিজের সাথে-
নিজের ভালোবাসা!

আমি নিজেই চলি,
নিজেই বলি,
নিজে রঙ আর
নিজেই তুলি,
শিল্পী/কবি নিজেই সবি-
কবিতা-ক্যানভাসে!
আমি নিজে পথ
আর নিজেই পথিক,
নিজে ভুল
আর নিজেই সঠিক
বীর আর ভীতু সবিই আমি-
সাহসে কি ত্রাসে!
আমি প্রেম আর আমিই মোহ,
সুখ আমি আর আমিই দাহ!
আমি প্রেমিক কিংবা প্রতারকই-
হৃদয়েরই খেলায়...
আমি চাওয়া আমি না পাওয়া,
আমি আদম আমিই হাওয়া,
আমি বাদী আমি বিবাদী-
বিচারেরই বেলায়!
আমি পাপ আর আমিই পূণ্য,
আমি ভরপুর,আমিই শূন্য
আমি মানুষ আমিই ইবলিস
কাজের ব্যবধানে!
আমার মাঝে আমি নই,
হাজার প্রভেদ ধরে রই,
হাজার রূপে দিনাতিপাত-
অসম:সমানে!
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে...
...বাকিটুকু পড়ুনবিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন