যাতে আরেকটু সে জ্বলে:
আমি দিশাহীন ভাসিয়েছি ভালোবাসার তরী,
তোমার হৃদয় গাঙ্গে ভিড়বো বলে।

কত যোজন যোজন দূর সে পথ,
কত আঁধার কত ছায়া!
আমি আশা নিয়ে বাঁচি,অচতনে যাচি-
আছে যত প্রেম,যত মায়া!
কতকাল গেছে কেটে
তোমার হৃদ-মানচিত্র ঘেটে,
আমি পাইনিকো সাড়া,
তুমি খুলোনিকো দ্বার...
ভালোবেসে আজ: আমি মুসাফির,
জানিনা,তুমি কি হয়েছো আমীর?!
তবু ভালোবাসা খুঁজে ফিরে
তোমার দুয়ার!
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



