অশ্রুর জন্য শোকগাথা
৩০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন কাঁদতে পারিনি । বালিশের গায়ে বুনতে পারিনি ভেজা পলকের দাগ । অথচ প্রতিদিন কত জলের গল্পই না জমা হচ্ছে হিসেবের খাতায় । সেই যে কুসুম গরম রোদটা প্রতিদিন আমাদের বারান্দায় এসে এলিয়ে পড়তো , যার তলায় দাদুর শরীরে উম হতো বলে আমরা দুইজন সারাটা সকাল কাটিয়ে দিতাম বারান্দায়, সেই রোদ যখন খুন হলো অট্টালিকার তলায় চাপা পড়ে, আমি একটুও কাঁদিনি । কিংবা প্রিয় রোদচশমাটা, যে আজন্মকাল বেঁচে ছিল আমার চোখের পাহারায় , সে যেদিন সহস্র টুকরো হয়ে নেতিয়ে পরেছিল সেদিনও কাঁদিনি আমি । আর প্রতিমাসে বুক পকেটে জমা হওয়া মৃত প্রজাপতির দল, যাদের বিনিময়ে আমি বাজার থেকে সুখ কিনতে যাই আর ফিরে আসি হাত ভর্তি শূন্যতা নিয়ে, তাদের জন্যও কখনও আমার অশ্রু বর্ষিত হয়না । তবে আমি কিসের জন্য কাঁদবো ?? আমার সেই শবদেহের জন্য যে পড়ে আছে অতীত নামক ফুলদানির তলায় নাকি সেইসব মিথ্যে প্রতিশ্রুতির জন্য যাকে তোমরা বেঁচে থাকা নাম দিয়েছ ?? আমি জানি না ।
তাই শেষপর্যন্ত তোমার কাছে ফিরে আসি , দিবে আমাকে কোনও কঠিনতম কষ্ট ?? খুব যত্নে রেখে দিবো । দিবে কোনও গোপনতম দুঃখ ?? আমি আর পারি না । আমার বুক জমাট কষ্টের চাপ ভেঙ্গে দাও নয়তো আমার এপিটাফে লিখে দিও, “ এখানে শুয়ে আছে একজন করুণতম মানুষ , যার কান্নার শব্দ শোনেনি কোনও বোবা বালিশের কান” ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন
সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন