somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৈশোরের যে ঘটনা আমাকে সেনাবাহিনীর প্রতি আকৃষ্ট করে তুলেছিল।

২১ শে মে, ২০২৩ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরে ভাবছিলাম এই বিষয়টা নিয়ে লিখবো। ব্লগ কতৃপক্ষের প্রতিযোগিতার কারণে দ্বিধান্বিত ছিলাম এটা নিয়ে লিখবো কিনা। সব দ্বিধাকে দূরে ঠেলে অবশেষে লিখলাম। তবে এটা কোনোভাবেই প্রতিযোগিতার অংশ নয়।
সময়টা ২০০২ সাল। আমি তখন অষ্টম শ্রেণিতে পড়ি। লেখাপড়ার প্রতি আমার মনোযোগ কোনো কালেই ছিল না।
২০০২ সালে বাংলাদেশে "অপারেশন ক্লিনহার্ট" নামক অভিযান চালিয়েছিল যৌথ বাহিনী। আর তার নেতৃত্ব দিয়েছিল সেনাবাহিনী।
আমার পিতা ছিলেন তখন স্থানীয় আওয়ামীলীগের নেতা। ২০১৪ সালে বাবা আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে অবসর নেন।সবাই আমার বাবাকে অনেকে সাবধানে থাকতে বলতেন। যদিও আমার বাবার নামে কোনো মামলা ছিল না। আমার বাবা শুধুমাত্র গত বছর আমার কারণে একটা পারিবারিক সহিংসতার মামলা খেয়েছিলেন। এটা আমি কোনদিনও ভুলব না।
তখন যৌথ বাহিনীর হাতে আটক হওয়া মানেই ছিল হার্ট ফেল করে মারা যায়। অনেকের ক্ষেত্রে এমন ঘটেছে। সেই সময় সবচেয়ে বেশি আটক হয়েছিল বিএনপির নেতাকর্মীরা।
ঐ সময় একদিন বাবা খবর পেয়েছিলেন আমাদের বাসায় সেনা বাহিনী আসবে। বাবা সিদ্ধান্ত নিলেন ঐ রাতে বাসায় থাকবেন না। সম্ভবত বাবা তার বোনের বাসায় রাতে ছিলেন।
আমার বড় ভাই তখন ইন্টার পরীক্ষা দিয়ে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাবা বড় ভাইকে শিখিয়ে দিয়েছিলেন যদি কেউ আসে তাহলে যেন বলে বাবা ঢাকায় গিয়েছেন। আমার বড় ভাই তখন থেকে ভীষণ দায়িত্বশীল ছিলেন। ভাইয়া বাবাকে বলল, কোনো চিন্তার প্রয়োজন নেই।
আমি এখন যেমন ভীতু, তখনও তেমন ভীতু ছিলাম। তবে তখন আমার মনে হয়েছিল সেনাবাহিনীকে সবাই ভয় পায়। তাই আমিও একদিন সেনাবাহিনী হব। তাহলে বাসার কাউকে আর লুকিয়ে থাকতে হবে না।
বাবা চলে যাওয়ার পর আমরা অনেকক্ষণ জেগে ছিলাম। তবে সে রাতে কিংবা কখনোই আর কোন নিরাপত্তা বাহিনীর সদস্য আমাদের বাসায় আসে নি।


২০১৪ সাল থেকে আমি সামরিক বাহিনীর বিভিন্ন ব্যক্তির লেখা বই পড়তে শুরু করি। সামরিক বাহিনীতে ঘটে যাওয়া বিভিন্ন ক্যু নিয়ে বেশ কিছু লেখা পড়ি।
আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী সবসময় বলির পাঠা। জেনারেল"রা রাজনীতির ঘাড়ে সওয়ার হয়ে তথাকথিত "ত্রাণকর্তা" হতে গিয়ে সেনাবাহিনীকে কলঙ্কিত করেছেন।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৩১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×