
প্রিয় মেয়র,
হেঁটে যাচ্ছিলাম মানিক মিয়াঁ এভিনিউ নিকটবর্তী এক রাস্তা ধরে। সহসাই চোখে পড়লো ডাস্টবিনটার উপর। ময়লা উপচে পড়ছে। মনের মাঝে চিন্তার আকি-বুকি, এত্তো ময়লা জমা হয় ঢাকা শহরে! এগুলো আগে ফেলা হতো কোথায়? রাস্তায় কিংবা নর্দমায়? সেগুলো কি পরিবেশ দূষনে আরো সহায়ক হতো? তাতো হতোই!
কয়েক মাস আগেও এই ডাস্টবিনগুলো খালি দেখেছি। ডাস্টবিন খালি রেখে এর আশে-পাশেই তখন ময়লা ফেলতো মানুষ। এটাকে ঘিরে কম হাসি-ঠাট্টা হয়নি। আমিও এ নিয়ে লেখা-লিখি করেছি।
আর, আজ?
আজ আমি গর্বিত একজন ঢাকাবাসী। আর, মাত্র একটা জেনারেশন, মাননীয় মেয়র, আর মাত্র একটা জেনারেশন অপেক্ষা করতে হবে আমাদের মনে হয়। তারপরই হয়তো বেশিরভাগ মানুষ শিখে যাবে কিভাবে করতে এই ডাস্টবিনগুলো'র সঠিক ব্যবহার। রাজধানীর প্রতিটি ডাস্টবিনই থাকবে এরকম ভরা।
আর, এরজন্যে প্রয়োজন সমন্বিত ব্যবস্থাপনা। শিশু-কিশোরদের জড়িত করতে হবে এর সাথে যাতে তারা সেই রকম একজন সমাজ সচেতন নাগরিক হতে পারে।
আপনাদের প্রতি শুভকামনা।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



