
তুমি আমাদের মাঝে এসেছিলে অন্য কোন ভূবন থেকে,
বহুদূর সে তারা'র রাজ্য,
আর মহাশূন্যের ঐ অতলতার ওপার থেকে.....
সর্বোৎকৃষ্ট,
খাঁটি,
যেন অভাবনীয় কোন সৌন্দর্য!
.
সাথে করে নিয়ে এসেছিলে ভালোবাসার এক অদ্ভুত সুঘ্রাণ!
তুমি পাল্টে দিয়েছিলে যারাই তোমার সংস্পর্শে এসেছিলো!
.
জাগতিক যত বিষয়-
দুঃখ আর কষ্ট...
সব কিছুই তোমার স্পর্শে মুছে গিয়েছিলো!
.
খুশির বার্তা এনে দিয়েছিলে......
শাসক আর শাসিতের কাছে,
প্রজা আর রাজার হাতের মুঠোয়!
.
তুমি হতভম্ব করে দিয়েছিলে আমাদের-
তোমার অনুগ্রহের হাত প্রসার করে!
সকল অশুভ পরিণত হয়েছিলো শুভতে!
.
তুমিই সবচেয়ে বড় সেই আলকেমিস্ট,
যে ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়েছিল,
মাটি আর আকাশে,
সেই সাথে আর সব কিছুর হদয় আর আত্মার মাঝে।
তোমার ভালোবাসাতেই,
অস্তিত্ব আর অস্তিত্বহীন একই বিন্দুতে মিলে!
.
.
.
মূলঃ শেখ রুমী
অনুবাদঃ শাইয়্যান মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



