
হাজারো মাইলের যাত্রা একটি মাত্র পদক্ষেপ দিয়েই শুরু হতে হয়।
মনে রাখতে হবে, অন্যের উপর ছড়ি ঘুরানো একটি শক্তি। কিন্তু, নিজের উপর ছড়ি ঘুরানো? এটি একটি ক্ষমতার পরিচায়ক।
তোমার চিন্তাগুলোর উপর লক্ষ্য করো,
সেগুলো কিভাবে কথায় রূপান্তরিত হয়।
তোমার কথাগুলোর উপর লক্ষ্য করো,
সেগুলো কিভাবে কার্যে পরিণত হয়।
তোমার কাজের দিকে লক্ষ্য রাখো,
সেগুলো কিভাবে অভ্যাস হয়ে যায়।
তোমার অভ্যাসগুলোর দিকে দৃষ্টি দাও,
সেগুলো কিভাবেই না চরিত্রে পরিণত হয়।
তোমার চরিত্রের দিকে মননিবেশ করো,
এটাই তোমার নিয়তি হয়ে যায়।
+++++++
মূলঃ লাও ঝু
অনুবাদঃ শাইয়্যান মোহাম্মাদ ফাছিহ-উল ইসলাম
+++++++++++++++++++++++++++++
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



