
আমি খোদার খোঁজে খ্রিষ্টানদের ক্রসের কাছে গেলাম
......কিন্তু, সেখানে তাঁকে পেলাম না।
.
আমি মক্কায় মুসলমানদের ক্বাবাতে গিয়েছিলাম
...কিন্তু, তিনি সেখানেও ছিলেন না।
.
আমি ইহুদীদের বহু পূরানো সিনাগোগে গিয়েছি,
সেই সাথে হিন্দুদের প্রতিমায় ভরা মন্দিরেও,
......কিন্তু, আমি প্রভুর খোঁজ কোথাও পেলাম না!
.
আমি আলেম আর দার্শনিকদের শুধালাম......
কিন্তু, খোদা ছিলেন তাঁদের বোধের সীমানারও অনেক বাইরে!
.
আমি এরপর নিজের অন্তরের অন্তঃস্থলে উঁকি দিলাম,
আর আমি দেখতে পেলাম......
তিনি সেখানেই বাস করছেন!
.
খোদাকে এছাড়া আর কোথাও পাওয়া যায় না যে!
.
.
মূলঃ শেখ রুমী
অনুবাদঃ শাইয়্যান মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



