
অফিসে আমার বস লোকটা, ছিলেন বড় বেশ,
ভুল করায় সেদিন আমা্র, টেনে দিলেন কেশ।
ঝাড়ি দিয়ে পাঠিয়েছিলে্ন, ঘরের বাজার করতে,
বলেছিলেন গরু-মুরগী, কিনে থলেতে ভরতে।
গরুর মাংস চিনি না, কিনে আনলাম মহিষ,
তা দেখে তিনি বলেন- 'তুই ব্যাটা খবিস।
দেশী মুরগী চিনিস না, আনলি কি না ফার্মের,
না আগার, না গোরার, না তুই কোন কর্মের।'
বসের বউ লিখেছিলেন, আনতে বাসমতী কিনে,
দোকানী ব্যাটা দিলো থলেতে, চিনিগুড়া সেদিনে।
বস তো দেখে, রেগে আগুন, বললেন যাচ্ছে-তাই,
আমি যেন তক্ষুনী, অফিস থেকে বেরিয়ে যাই।
দেখো বাপু, কি মুশকিলে, পড়লাম শেষে আমি,
চাকরীটা বুঝি গেলো দিনে, জানেন অন্তর্যামী!
এই শহরে চাকরী পাওয়ার কত ঝামেলা, জানো?
সব যে শুনে বউ তো ক্ষ্যাপা, বলছে আমায়- 'দানো'।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




