
সারা দিন মিটিং নিয়ে ব্যস্ত ছিলাম। বিকালে বাসায় ফিরেই জানতে পারলাম যে, লবণ নেই। স্থানীয় দোকানগুলোতে লবণের স্টক শেষ। কি ব্যাপার! সাথে সাথে ছুটে গেলাম লালমাটিয়ার মহিলা কলেজ সংলগ্ন দুইটি দোকানে। দোকানদার জানালেন যে, তিন দিন আগে সব লবণ কোম্পানীর গাড়িগুলো লবণ দিয়ে গিয়েছিলো। সেই স্টক শেষ আজ সকাল থেকে। এখনো তারা আসেনি।
বাসার কাজের ছেলেটিকে স্থানীয় মিনা বাজার এবং স্বপ্নে পাঠালাম। সে বললো যে, মীনা বাজারে মাত্র এক বাক্স ছিলো। সে যাওয়ার সাথে সাথে সেগুলো শেষ। অন্য দোকানগুলোতেও স্টক শেষ।
সন্ধ্যা ৭.৩০-টায় আবারো পাঠালাম ছেলেটিকে। এবারে ধানমন্ডি'র ৩টি চেইন শপে- আগোরা, স্বপ্ন এবং মীনা বাজারে। এই একটু আগে সে ফিরে জানালো-
১) মীনা বাজার বলেছে- লবণ শেষ।
২) আগোরা জানিয়েছে- ''দুঃখিত, প্রথমেই বলে নিচ্ছি লবণ নেই।''
৩) স্বপ্নের সেইলসম্যান বলেছেন- ''র্যাকে খুঁজে দেখেন।'' আমার বাসার ছেলেটি সেখানে কিছু পায়নি।
সরকারী সংস্থাগুলো'র এখনই যা করণীয়ঃ
লবণের কোম্পানীগুলো কেন হঠাৎ লবণ সাপ্লাই করা বন্ধ করে দিলো তা জানতে হবে। এখানে মনে রাখতে হবে যে, কোম্পানীগুলো কয়েক মাসের প্ল্যানিং করে। আজকে হঠাৎ লবণের শর্টেজ হবে, তা কিন্তু আগে ভাগেই জানার কথা। সব কোম্পানী'র লবণ একসাথে শেষ হয়ে যাবে তা কি করে হয়!
সরকারকে এসব কোম্পানীগুলোকে ধরতে হবে আজ রাতের মাঝে। পেঁয়াজের মতো লবণেরও একই ব্যাপার হোক, তা কোনক্রমেই কাম্য নয়।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



