somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খ্যাতিমানরা রসিক, আমরা হাসি ফিকফিক

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



==

==
বিজ্ঞানী আইজ্যাক নিউটন যখন ছাত্র ছিলেন, তখন তিনি পড়ালেখায় অমনোযোগী আর কিছুটা বোকাটে হিসেবে সব মহলে পরিচিত। ছেলের এই অবস্থা দেখে মা তাঁকে স্কুল ছাড়িয়ে নিজেদের মুরগীর খামার দেখ-ভালো করার দায়িত্বে লাগিয়ে দিলেন।

একদিন মা এসে দেখেন, নিউটন মুরগীর খোঁয়াড়ে দু'টি দরজা বানিয়ে দিব্বি বসে আছেন। মা তো অবাক! শেষে জিজ্ঞাসা করলেন-
'বলো তো দেখি, মুরগীগুলোর জন্যে দুইটি দরজা বানানোর কি দরকার ছিলো?'

নিউটনের বিলকুল উত্তর, 'কেন! বড় দরজাটি দিয়ে বড় মুরগী ঢুকবে আর ছোটটি দিয়ে ছোট মুরগী!'

==
১০
==
একবার এক সুন্দরী তরুণী আইনস্টাইনকে জিজ্ঞাসা করলো- 'আপনি কি করেন?'

আইস্টাইন বুঝতে পারলেন যে সুন্দরী তাঁকে চিনতে পারেনি। তিনি উত্তর দিলেন- 'আমি পদার্থ বিজ্ঞানের ছাত্র।'

তরুণীটি অবাক হয়ে বললো- 'ওমা! আপনি এই বয়েসেও ছাত্র! আমি তো গত বছরেই পড়াশোনার পাট চুকিয়ে ফেলেছি!'

==
১১
==
বাংলার বাঘ এ,কে, ফজলুল হক যখন মন্ত্রী হলেন, তখন তদবীরকারীরা তাঁর কাছে নানা আবদার নিয়ে ভিড় করতো। তিনি কাউকেই নিরাশ করতেন না। তদবীরকারীর সামনে বসেই টেলিফোনে তাদের কাজ সমাধা করে দিতেন।

একবার সেরকমই একজন তাঁর কাছে এসেছে। যথারীতি ফজলুল হক সাহেব সেই লোকটিকে সামনে বসিয়ে টেলিফোনে তার কাজ সমাধা করে দিতে লাগলেন।

এই সময়ে আরেকজন লোক ঘরে ঢুকলে, ফজলুল হক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন - 'তোমার আবার কি সমস্যা?'

লোকটির উত্তর - 'স্যার, আমি টেলিফোন কোম্পানীর লোক। আপনার লাইনটা গতকাল থেকে ডেড। তা ঠিক করতে এসেছি।'

==
১২
==
একবার বিখ্যাত দার্শনিক শেখ সাদী রাজার আমন্ত্রনে শহরে বেড়াতে এলেন। পথে চলতে চলতে ক্লান্ত সাদী একজন বড়লোক মানুষের আতীথেয়তা গ্রহণ করলে, বাড়ির কর্তা তাঁর জীর্ণ-শীর্ণ পোশাক দেখে খুব একটা পাত্তা দিলো না।

সকাল-বেলা, সাদী যখন প্রাসাদে গেলেন, রাজা তাঁকে খুবই সমাদরে গ্রহণ করে তাঁর কাছ থেকে গল্প-কবিতা-নীতি কথা শুনলেন। বিদায় বেলায়, রাজা খুশি হয়ে সাদীকে উপঢৌকনসহ মূল্যবান পোশাক উপহার হিসেবে দিলেন।

সেই পোশাক পড়ে শেখ সাদী সেই আগের গৃহকর্তার বাসায় যেতেই, সেই ব্যক্তি তাঁকে খুবই সমাদরে গ্রহণ করলো। যদিও সাদীকে চিনতে পারলো না। যাহোক, খাওয়ার সময় হয়ে এলো।

শেখ সাদী খাওয়ার আসনে বসে দেখলেন রাজ্যের খাবার-দাবারের আয়োজন করা হয়েছে। সে এক এলাহী কারবার! সাদী করলেন কি, খাবারগুলো হাতে তুলে নিয়ে নিজের কাপড়ের পকেটে পুরতে লাগলেন। গৃহকর্তা তো অবাক!

সে জিজ্ঞাসা করলো - 'আপনি এমন করছেন কেন!'

শেখ সাদী'র উত্তর - 'আমার আজকের সম্মান তো এই পোশাকের গুনে। তাই, এই খাদ্যগুলো এদেরকেই খাওয়াচ্ছি।'

সেই গৃহকর্তা এবারে শেখ সাদীকে চিনতে পেরে লজ্জিত হলো।

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×