somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুল করেন ঢং, তা ছড়ায় কত্ত রং!

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



==
১৩
==
জাতীয় কবি নজরুলের তখন তরুণ সময়। একদিন তিনি ঘরের বারান্দায় বসে রয়েছেন। হঠাৎ দেখতে পেলেন, কাছেই একটি পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে ছোট্ট একটি মেয়ে কার সাথে যেন কথা বলছে।

নজরুল তাড়াতাড়ি কাছে গেলেন। গিয়ে তো অবাক! ওমা! গাছে তো কেউ নেই! তাহলে, মেয়েটি কার সাথে কথা বলছে!

মেয়েটিকে শুধুতেই, সে জানালো, 'কাকাবাবু! ওই দেখো দুষ্টু কাঠবেড়ালী। রোজ রোজ দুষ্টুটা পেয়ারা খেয়ে পালিয়ে যায়। আমাকে একটাও দেয় না।'

কাঠবেড়ালী'র সাথে সেই মেয়েটির এমন মান-অভিমানের ঘটনা নজরুলের মনে এতোটাই দাগ ফেলে যে, তিনি একটি ছড়া লিখে ফেললেন-

‘কাঠবেড়ালী! কাঠবেড়ালী! পেয়ারা তুমি খাও?/ গুড়-মুড়ি খাও! দুধ-ভাত খাও? বাতাবি লেবু? লাউ?...’

==
১৪
==
'ঐ দেখো, আরেকজন আড়ষ্টকাক এসেছে।'

কাজী নজরুল ইসলামের বাচন ভঙ্গিতে কৌতুকের ছোঁয়া পেয়ে সাথীরা দেখতে পেলেন যে ঘরে একজন ধোপদুরস্ত সাহেবী পোশাক-পড়া মানুষ প্রবেশ করেছে। আসলে, নজরুল 'এরিস্টোক্রেট'-কে মজা করে 'আড়স্টকাক' বলতেন।

আর, যারা বক্তৃতা দিতে পছন্দ করতেন, তাদের 'বখতিয়ার খিলজী' বলে সম্বোধন করতে ভালোবাসতেন।

কেউ বেশি বকবক করা শুরু করলে, কথার মোড় ঘুরাতে বলতেন- 'জানে দেও কন্ডাক্টর'।

==
১৫
==
আরেকবার হয়েছে কি, একজন গায়ক নজরুলের কাছে এসে বকবক করেই চলেছে। অথচ, সে এসেছিলো গান শোনাতে। গান না শুনিয়ে লোকটির এমন প্যাঁচালে নজরুল যারপরনাই বিরক্ত হচ্ছিলেন। শেষ পর্যন্ত বলে ফেললেন-

'আপনি তো দেখছি একটি জানোয়ার লোক।'

এই কথা শুনে লোকটি বেশ রেগে গেলো। চোখ বড় বড় করে বললো - 'কি বললেন!'

নজরুল এবারে উত্তর দিলেন - আরে না না, কিছু মনে করবেন না। আপনি তো অনেক কিছু 'জানেন'। তাই, 'জানোয়ার' শব্দটাই আপনার সঙ্গে মানানসই!


==
১৬
==
একবার নজরুল শুনতে পেলেন যে, একজন শিক্ষকতা পেশায় জড়িত এক মানুষ নজরুলের লেখা গান গাইতে চাচ্ছেন। অথচ, সেই ভদ্রলোকের গানের গলা নেই।

নজরুলের ক্যারিয়ার তখন সূবর্ণ শিখরে। নিয়মিত গ্রামোফোন কোম্পানী'র রিহার্সাল রুমে এসে গান লেখার পাশাপাশি, সুর করেন, অন্যদের গান শিখিয়ে দেন। এমনবস্থায়, এই রকম আবদার!

সেই ভদ্রলোকও নাছোড়বান্দা। তিনি কেঁদে-কেটে অস্থির হয়ে জানালেন যে, কোম্পানী'র লোকেরা 'ঘুষ' হিসেবে তাঁর কাছ থেকে মিষ্টি পর্যন্ত খেয়েছে। আর এখন বলছে তাঁর গান তারা নিবে না!

এই কথা শুনে নজরুল বললেন যে, যখন মিষ্টি খাওয়া হয়েছেই, তখন সেই লোকের গান রেকর্ড করতেই হবে।

নজরুলের কথা শুনে কোম্পানী'র লোকেদের তো চক্ষু চড়কগাছ। নজরুল বলছেন কি!

নজরুল তাঁদের আশ্বাস দিলেন - 'আরে! আমরা বাঙালীরাও কিন্তু কম হুজুগে নই, দেশটাও হুজুগে।'

যেই ভাবা সেই কাজ! পরের দিন নজরুল গান লিখে নিয়ে এসে লোকটিকে এই লাইনগুলো গাইতে বললেন-

কলা গাড়ি যায় ভষড় ভষড়
ছ্যাকরা গাড়ী যায় খচাং খচ,
ইচিং বিচিং জামাই চিচিং
কুলকুচি দেয় করে ফচ...


সেই শিক্ষক ভদ্রলোক দ্বিগুণ উৎসাহে গলা সাধলেন। ঐদিন এই লাইনগুলোই তাঁকে শেখানো হলো।
পরের দিন, আরো কয়েকটি লাইন লিখে নিয়ে এসে নজরুল শিক্ষক মহাশয়কে গাইতে বসালেন-

মরি হায় হায় হায়,
কুব্জার কী রুপের বাহার দেখো।
তারে চিৎ করলে হয় যে ডোঙা
উপুড় করলে হয় সাঁকো।
হরি ঘোষের চার নম্বর খুঁটো,
মরি হায় হায় হায়...


যাহোক, চরম গোপনীয়তা রক্ষা করে গানের রেকর্ড করে বাজারে ছাড়া হলো। কয়েকদিন পরে, নজরুল একজনকে বাজারে পাঠালেন গানটি কেমন চলছে জানার জন্যে। তিনি ফিরে এসে নজরুলকে বললেন-

'কাজীদা, খুব বিক্রি হচ্ছে অদ্ভুত গানদুটো। ক্রেতারা কিনছে আর গাইছে, কলা গাড়ী যায় ভষড় ভষড়...'























সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×