somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরে বসে অফিস করতে যে তিনটি সফটওয়্যার আপনার কাজে দিবে

০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তা বেশ কয়েক দিন হয়ে গেলো ঘরে বসে অফিস করছি। আর কয়দিন করতে হবে তা এখনো বলা যাচ্ছে না। যদি তা দীর্ঘ-মেয়াদী হয়, তাহলে অফিস চলবে কি করে! ঘরে বসে ব্যবসা বা অফিসের সহকর্মী, বায়ার বা সেলারদের সাথে যোগাযোগ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। ফোনে আর কতক্ষণ পারা যায়! আর ফোনের মাধ্যমে তো সব কাজ সারাও যায় না। তাহলে, উপায়? এরকম নিরুপায় অবস্থাতেই আমাদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এমন তিনটি সফটওয়্যার নিয়ে আমি আজ আলোচনা করবো।

১) স্ল্যাক (Slack)



অফিসের কাজে যোগাযোগ করার জন্যে এরচেয়ে ভালো টুলস আর নেই বললেই চলে। স্ল্যাকের সাহায্য নিয়ে সহকর্মীদের যেমন গ্রুপ তৈরী করে বার্তা পাঠানো যায়, তেমনি ব্যক্তিগত ভাবেও পাঠানো যায় যে কোন ম্যাসেজ। এই টুলসটি আপনার মোবাইল এবং কম্পিউটারে ইন্সটল করে আপনি এমনকি ভিডিও পর্যন্ত পাঠাতে পারবেন। রাখতে পারবেন নিজের কাজের হিসাব। আপনি যখন কাজে থাকবেন, স্ল্যাকের মাধ্যমে আপনি অন্যদের জানিয়ে দিতে পারবেন আপনাকে কখন পাওয়া যাবে, আর কখন পাওয়া যাবে না। মোদ্দাকথা, ই-মেইল, চ্যাট, ভিডিও ম্যাসেজিং সব কিছুকেই একসাথে নিয়ে এসেছে স্ল্যাক!

বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে হরদম ব্যবহৃত হচ্ছে এই সফটওয়ারটি। ফ্রিতেই স্ল্যাক ব্যবহার শুরু করা যাবে। তবে, প্রথমে ফ্রিতে আপনি ১০,০০০ ম্যাসেজ পর্যন্ত আদান-প্রদান করতে পারবেন। এরপরে, প্রত্যেক ইউজারের জন্যে মাসিক ১৫ ডলার করে দিতে হবে।


২) যুম (Zoom)



এরপরে আমি আপনাদের সাথে যে ভিডিও কমিউনিকেশন সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেবো, যা সম্পর্কে অনেকেই জানেন। এই জুম ব্যবহার করতে হলে, প্রথমে একটি লিংক তৈরী করতে হবে যাতে ক্লিক করলে আপনি যার বা যাদের সাথে যোগাযোগ করতে চান তারা আপনার সাথে যুক্ত হতে পারবেন।

জুমের ফ্রি একাউন্টের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোন প্রান্তে কথা বলতে পারবেন। এতে আপনার নিজের মোবাইল ফোন নাম্বার দিয়ে প্রাইভেসি হ্যাকের সম্ভাবনা নেই। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি ইচ্ছে করলে যে কোন ট্রেইনিং নিতে পারবেন, করতে পারবেন যে কোন ধরণের মিটিং। একই সাথে ১০০ জনের সাথে মিটিং করা যায় জুমে! আর, সেই মিটিং দেখতে পারবে ১ লক্ষ মানুষ!


৩) গুগল হ্যাং আউটসঃ



ফ্রি ইউজারদের জন্যে গুগল হ্যাংআউটও কম জনপ্রিয় নয়। আপনার যদি গুগল একাউন্ট থাকে, তাহলে ফ্রি লিংক শেয়ারের মাধ্যমে একটি ভিডিও কলে ১০ জন সদস্য পর্যন্ত জয়েন করতে পারেন। আর একসাথে ১৫০ জনকে গ্রুপ চ্যাটে এড করা যাবে।

আপনি ক্রোম ব্যবহার করলে, এইখান থেকে এক্সটেনশনও আপনার ব্রাউজারে যোগ করতে পারবেন- Click This Link


আশা করি, এগুলো ব্যবহার করে এই করোনা পরিস্থিতিতেও বাসায় বসে খুব ভালো ভাবে অফিস করতে পারবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×