মুহাম্মদ স: কোন রাজতন্ত্র প্রতিষ্ঠা করে যাননি । ক্ষমতায়ও বসিয়ে যাননি কাউকে । সুস্পষ্ট ভাবে বলে গিয়েছিলেন, তোমরা যাকে তোমাদের নেতা হিসাবে বেছে নেবে সে যদি একজন হাবসি ও হয় তবুও তার নেতৃত্ব,নিদের্শ মেনে চলবে । অথাৎ মুহম্মদ স: জনগনকেই সকল ক্ষমতার উৎস বলে গেছেন । হযরত উসমান রা: এর হত্যাকাণ্ডের পর মুয়াবিয়া খিলাফতের নামে সৌদিতে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে । যা ছিল মুহাম্মদ স: এর নিদেশের পরিপন্থী । এখনও সেটা চলছে ।
হাজার হাজার মানুষ বলি হয়েছে, এই রাজতন্ত্রের খগ তলে । গত পরশুও ৪৭ জনকে প্রকাশ্য হত্যা করা হলো বিচারের নামে । যেন রাজতন্ত্র টিকে থাকে । ভেবে দেখুন এই সৌদি সরকার আল্লাহ্ এবং রসুলের নির্দেশ মানে না । তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য নিরীহ মানুষকে হত্যা করছে । শুধু নিরিহ মানুষ কেন ? এরা ক্ষমতার জন্য নবীর বংশধরদেরও হত্যা করেছে । সমগ্র মধ্যপ্রাচ্যে আজ যে আগুন জ্বলছে তার পেছনেও রয়েছে এই সৌদি সরকারের হাত । সৌদি আরব ইসলামকে ধ্বংস করে দিচ্ছে । বাংলাদেশি নারী গৃহকর্মীদের উপড় এরা নির্বিচারে চালাচ্ছে যৌন নিযাতন । নিযাতন করছে পুরুষ শ্রমীকদের উপড় । বেতন ভাতা দিচ্ছে না । খাবার দিচ্ছে না । দিনরাত খাটিয়ে নিচ্ছে । তবুও আমরা সৌদি আরব বলতে অজ্ঞান কেন ? কেন ? শুধু মাত্র ধর্মের দোহাই দিয়ে মুসলমানদের মুখে কুলুপ এটে দেওয়া হচ্ছে । কিন্তু মনে রাখতে হবে, ইসলাম করো বাপের সম্পত্তি নয় । ধর্মকে কেউ কিনে নিতে পারেনি ।
সৌদি কর্তৃপক্ষের দাবি, দায়ে নিমরসহ ওই ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ৪৭ জনকে হত্যা করার জন্য বিশ্বের সর্বত্র প্রতিবাদ হচ্ছে । আমি ও প্রতিবাদ করছি । উচ্চ কণ্ঠে বলছি, রাজতন্ত্র নিপাক যাক, গনতন্ত্র মুক্তি পাক ।
প্রতিবছর হজ্জের নামে অর্জিত কোটি কোটি টাকা দিয়ে তারা আরাম আয়েশ করছে । নারী, মদ, জুয়া, ঘোড় দৌড় এমন কিছু নাই যে তারা করে না । আজ কথা প্রসঙ্গে একজন বলল, আমি চিন্তা করেছি হজ্বে যদি কোনদিন যাই তাহলে সঙ্গে এক জোড়া জুতা নিয়ে যাবো এই মিসকিনগুলোর,বদমাশ,ইসলিশ মুখে মারার জন্য ।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




