somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

তসলিমা নাসরিনের উপর আঘাত কি ধর্মের নামে বাড়াবাড়ি নয় ?

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ভিডিও ইদানীং ফেসবুকে খুব ঘোরা ঘুরি করে । ভিডিওটি বেশ পুরাতন হবে । ভিডিওটিতে দেখাচ্ছে একটু অনুষ্ঠান স্থলে একদল লোক তসলিমা নাসরিনের উপর চেয়ার,জুতা, হাতের কাছে যে যা পাচ্ছে তাই দিয়ে হামলা করছে , আঘাত করতে চাইছে । দু'তিনজন লোক তসলিমাকে বাঁচাবার চেষ্টা করছেন । তারা খুব সম্ভব অনুষ্ঠানটির আয়োজক হবেন । ঘটনাটি ঘটেছে ভারতের কোলকাতায় । ভিডিওটির পুরোটা আমি কখনও দেখতে পারি না । বিবেক নড়ে উঠে । মেনে নিতে পারি না ।

একজন মানুষের সঙ্গে অন্য একজন মানুষের মতের মিল না হতেই পারে । তিনি তার মত অনুযায়ী লিখতেই পারেন । যারা মতের ভিন্নতা পোষণ করেন তারাও পাল্টা জবাব লেখার মাধ্যমে দিতে পারেন । কিন্তু তাই বলে একজন মহিলার উপর নগ্ন হামলা করে কোন সভ্যতা, কোন ধর্মের প্রতিনিধিত্ব করতে চাইছে লোকগুলো আমার বুঝে আসে না । যে লোকগুলো তসলিমার উপর আঘাত করতে চাইছে তারা হিন্দু ধর্মাবলী । হিন্দু হোক আর মুসলিম হোক সবার কাছে আমার প্রশ্ন, বলুন তো ধর্ম বেচে আছে কত শত বছর ধরে ? উত্তরটা অনেকেই দিতে পারবেন । এবার বুলন তো ধর্মের সমালোচনাকারীরা বাচে কতো দিন ? কতো সমালোচনাকারী আসছে যাচ্ছে, তাতে কি ধর্মের কোন পরিবর্তণ হয়েছে ? না হবে ? শিব লিঙ্গ পাল্টে কি গরুর লিঙ্গ হয়ে গেছে ? নাকি আল্লাহ খোদা পাল্টে অন্য কিছু হয়ে গেছে ?

সত্যি অবাক হয়ে যাই, যখন দেখি একদল মুখ লোক ধর্মকে বাঁচাবার নামে সরাসরি ঈশ্বরকে চ্যালেঞ্জ করে বসে । ঈশ্বর তো সর্ব শক্তি মান তিনি কি চাইলে পারেন না তার ও তার ধর্মের সমালোচনাকারীদের নির্মূল করে দিতে ? পারেন । কিন্তু করেন । করেন না এই কারণেই যে, একদল মুখ অনুসরণকারীদের চেয়ে একজন সমালোচনাকারী ঈশ্বরের কাছে কম গুরুত্বপূর্ণ নন । তসলিমার উপর আঘাত দেখে মনে হয়, মানুষগুলোর ঈশ্বরের উপর আস্তা একেবারেরই কম । তারা উপায় নেই দেখেই শুধু ঈশ্বরের উপর ভরসা করে । যদি সম্ভব হতো তা হলে হেন কোন কাজ নাই যা তারা করতো না ।

যাদের নামাজ, রোজা, হজ, মানুষের হকের, যাকাতের খবর নাই এরাই আসে ধর্ম বাচাতে অন্যদিকে হিন্দুরা শত শত মানুষকে অভুক্ত রেখে শিবের লিঙ্গে দুধ ঢালে পুণ্যের আশায় । তসলিমাকে যারা শারীরিক ভাবে আঘাত করে তারা কোন না কোন ভাবে ধর্ম ব্যবসার সঙ্গে জড়িত ।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×