somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে এমন কোন ঘটনার নজির নেই যেখানে প্রেমে ব্যর্থ হয়ে কেউ আদালতে গিয়ে মামলা করেছে

০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



*** বাংলাদেশে এমন কোন ঘটনার নজির নেই যেখানে প্রেমে ব্যর্থ হয়ে কেউ আদালতে গিয়ে মামলা করেছে। ভরা আদালতে দাড়িয়ে বলতে পেরেছে, ইয়োর অনার, জরিনা আমাকে ছ্যাকা দিয়েছে । আমি জরিনার দৃষ্টান্তমুলক বিচার চাই । এবং সেই আর্জি শুনে আদালত জরিনার ২০ বছরের জেল বা জরিমানা করেছে ***

বদরুল যে অন্যায় করেছে তাতে তার কোন ক্ষমা নেই । কিন্তু ভেবে দেখতে হবে কেন সে এমন করেছে ? কোথায় সমস্যা ছিল । সে যে মানসিক সমস্যায় ভুগছিল তাতে কোন সন্দেহ নেই । তার এই মানুষিক অসুস্থতার কারণ কি ? তার ফেসবুক পড়ে বেশ বুঝা যায় সে নিজের সাথেই নিজে অনেক দিন যাবত আত্ম ধন্ধে লিপ্ত ছিল । চূড়ান্ত কিছু করে ফেলার ভয় পাচ্ছিল । প্রেমে ব্যথ হয়েও সে বারবার ক্ষমা করে দেওয়ার কথা চিন্তা করেছে । কিন্তু নিজের কাছেই সে শেষ পর্যন্ত হেরে গেছে ।

যে বয়সে তার অধ্যয়ন করার কথা । সে বয়সে সে খুনি হয়ে গেছে । সমাজের সবাই তাকে ছি ছি করছে । নিজ গর্ভধারিণী মা তার বিচার চেয়েছে । দলের নেতারা দূর দূর করছে ।

ভাল একটি বিশ্ববিদ্যালয়ে ভাল একটি সাবজেক্টের ছাত্র হওয়ার পরেও সে নিজেকে ধ্বংস করে ফেলেছে । যেখানে আর একটি বছর গেলেই সে পাশ করে বের হতে পারতো । কর্ম জীবনে প্রবেশ করতে পারতো । কিন্তু হায়, উন্নত জীবনের হাতছানি উপেক্ষা করে সে হাতে তুলে নিয়েছে চাপাটি । কিন্তু কেন ?

নামি একটি ছাত্র সংগঠনের নেতা হওয়া চাট্রি খানি কথা নয় । তার জন্য ও যোগ্যতা থাকতে হয় । ছাত্র সংগঠনের নেতা হওয়া একটি গর্বের ব্যাপার তা যে কারো জন্যই। কিন্তু কোন কিছুর মোহই তাকে আকষিত করতে পারেনি । প্রেম, নারী সম্পর্ক সব কিছু শেষ করে দিয়েছে বদরুলেন । ধীরে ধীরে সে মানসিক রোগীতে পরিণত হয়েছে । বারবার প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যান,অপমান সে মেনে নিতে পারেনি । তার দরকার ছিল চিকিৎসার । জীবনের এমন একটি সময় একজন মানসিক চিকিৎসকের খুব দরকার ছিল তার ।

আমি পুরো বিষয়টিকে এখন একজন অসুস্থ ব্যক্তির ব্যক্তিগত অপরাধ হিসাবে দেখছি । এর সাথে কোন দলের বা প্রতিষ্ঠানের কোন সম্পর্ক নেই থাকতে পারে না । যারা এই বিষয়গুলোকে এক করার কথা ভাবছেন তারা ভুল পথে হাটছেন । কোন পরিবারের সন্তান বিপথে গেলে সব সময় পিতা মাতাই তার জন্য দায়ী নন।


খাদিজাকে কোপানোর সময় অনেক মোবাইলে তা ধারন করলেও কেউ তাকে বাচাতে এগিয়ে যায়নি । তারা ও মানসিক ভাবে অসুস্থ নয় ? হয়তো যুক্তি দেখাবেন যে, ভয়ে কেউ এগিয়ে যায়নি । তা হলে বলবো , সেটি যদি হয় তা হলে মোবাইলে কোপানোর দৃশ্য ধারন করতে কি ভয় হয়নি । কি ভয়াবহ দৃশ্য ছিল সেটি । বদরুলকে যদি ধরে পুলিশে না দেওয়া হতো তা হলে নিশ্চিত সে আত্মঘাতি হতো । তাই অনুরোধ করছি ,বদরুলের বিচার শুরু হওয়ার আগে তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক । পরিশেষে বলবো, যারা আইসিইউতে যমদূতের সাথে যুদ্ধরত খাদিজার পাশে দাড়িয়ে সেলফি তুলে তা নিজেদের ফেসবুকে পোষ্ট দিতে পারে তাদের মানসিক স্বাস্থ্যের কি করে মূল্যায়ন করবো আমরা । সত্যি বলতে চরম এক মানসিক বিপর্যয়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা । এর থেকে সহজে উত্তরণ নেই ।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×