somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

যাদের ধর্মীয় অনুভূতি ঠুনকো কথায় কথায় আঘাত প্রাপ্ত হন তাদের জঙ্গলে যাওয়া উচিত ....২য় ও শেষ পর্ব

১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শরীয়ত সরকার বয়াতি নিয়ে পোস্ট দেওয়ার পর আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে নাস্তিক ভাবতে শুরু করেছেন । ম্যাসেন্জারে ইনিয়ে বিনিয়ে অনেকে সে কথাই বলতে চেষ্টা করেছেন । আমার কথা হচ্ছে, আমি নাস্তিক না আস্তিক সেটা একান্তই আমার এবং আমার সৃষ্টিকর্তার ব্যাপার । যেহেতু আমার কবরে আপনি বা আপনার কবরে আমি যাবো না সেহেতু অন্যদের এখানে হস্তক্ষেপ করার অধিকার নেই ।

আমি সাদাসিধে জীবন যাপনে অভ্যস্ত । যে টা অন্যায় মনে হয় তার প্রতিবাদ করি , আর সেটা করি অনেকটা নিজেকে স্বচ্ছ রাখার জন্যই । পারিবারিক সূত্রে ধনী না হলেও সততা স্টোরের নামের একটি স্টোরের মালিক হয়েছি বলেই অন্যায়, অন্যায্য কিছু দেখলে সেটার প্রতিবাদ করি । এখানে ধার্মিক, অধার্মিক হওয়ার কিছু নেই ।

জ্ঞানের যুদ্ধটা জ্ঞান দিয়েই করা উত্তম বলে মনে করি । রসুল স: সেটাই সারা জীবনে করে গেছেন । তিনি নিজে আক্রান্ত না হয়ে কোন যুদ্ধে অংশগ্রহন করেন নাই।

দেশের সকল আলেম-ওলামাগন যদি এক হয়ে শরীয়ত সরকার বয়াতির চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে মিথ্যে প্রমাণিত করে দিতেন তা হলেই আর এই ধরনের প্রশ্ন উঠত না । শরীয়ত সরকারও তার গান বাজনা ছেড়ে দিয়ে আলেম ওলামাগনের অনুসারী হয়ে যেতেন । উল্টো তার কাছে থেকে পাওয়া চ্যালেঞ্জের ৫০ লাখ টাকায় আলেমগন ওয়াজ মহফিলের আয়োজন করে মোরগ পোলাও খেতে পারতেন । তাদেরকে ও আর ফাওখোর অপবাদ শুনতে হতো না । আমার মতো অজ্ঞানীরাও এসব নিয়ে কথা বলার সুযোগ পেতো না । কিন্তু হায় ! তাদের এতো সময় কোথায় ? তারা ব্যস্ত নিজেস্ব কামড়া কামড়িতে ।

ভাইরে, মাইরা লামু, কাইটা লামু এই সবের দিন শেষ হয়ে গেছে মক্কা বিজয়ের পরেই । কিন্তু হায় ! কিছু মুসলিম নামধারী প্রাণী সেটা কিছুতেই বুঝতে পারে না বা বুঝতে চায় না । একটা প্রাণ যদি আপনি সৃষ্টি না করতে পারেন তবে সেটা হনন করার কোন অধিকার আপনার বা আমার নেই । এ জন্যই সেটা কবিরা গুনাহ । হত্যা, কাটাকাটি, মারামারি হচ্ছে মূর্খদের কাজ, জ্ঞানীদের নয় । তাই ধর্মের নামে যারা হুমকি ধমকি দেন তাদের মুসলিম ভাবার কোন কারণ নেই । কারণ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোন দল নেই ।

গান বাজনা হারাম বা নিষিদ্ধ কি না, সে বিষয়ে বেশ কয়েকটি হাদিস রয়েছে । সম্ভবত দু'টো । ঘুরে ফিরে আলোচনায় সেগুলোই আসে । তবে কুরআনের কোথাও পরিষ্কার ভাবে গান বাজনা নিষিদ্ধ কিনা সে সংক্রান্ত কোন আয়াত নেই । আর সেটা প্রকৃত আমেল ওলামগন ই বলতে পারবে । আমি না ।

তবে একটা জিনিষ কি একটু খেয়াল করে দেখবেন ? একটু কান পাতুন তো বাতাসে , দৃষ্টি দিন গাছের পাতার দিকে, নদীর জলের দিকে, মেঘের দিকে, পর্বতের প্রকৃতির দিকে,পাখির কলকাকলির দিকে, তাদের কিচির মিচির সুরের দিকে, কি ? কি শুনতে পারছেন ? কি বুঝতে পারছেন ? সব কিছুই একটা ছন্দে চলছে । একটা রিদমে চলছে । অর্থাৎ সর্বত্র সুর ছন্দ বিরাজমান । যে স্রষ্টা সব কিছু এমন সুরে, ছন্দে তৈরি করেছেন তিনি কেন সুরকে পছন্দ করবেন না ? এমনকি পবিত্র কুরআন ও তো ছন্দে , সুরে তৈরি ? কি পারবেন কোনআনের আয়াতগুলো থেকে সুর ছন্দ বাদ দিতে ? পারলে আমার চ্যালেঞ্জ গ্রহন করুণ । সারা জীবন তা হলে আপনাদের গোলামী করবো । না পারলে বলবো , ভালা হয়ে যান , হারাম খাওয়া বাদ দিতে সত ভাবে জীবন যাপন করুন । সমাজে শান্তি বজায় রাখুন ।

কুরআনে আল্লাহ বলেছেন,প্রকৃতির সব কিছুর মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নির্দেশন । মুর্খেদের জন্য নয় । যে স্রষ্টা সব কিছু ছন্দে,রিদমে তৈরি করেছেন তিনি কেন গান বাজনা নিষিদ্ধ করবেন ? তিনি নিষিদ্ধ করেছেন সকল প্রকার অশ্লীলতাকে যা শালীন এবং মানবের জন্,য পরিবেশের জন্য ক্ষতিকর নয় তা তিনি নিষিদ্ধ করেন নাই । এটাই সরল ইকুয়েশন । ভাবুন, ইসলাম কুরআন মানুষকে ভাবতে বলেছে । মূর্খের মতো তর্কে লিপ্ত হয়ে, কাটাকাটি করতে বলে নাই । এজন্যই কুরআনে বলা হয়েছে,

"শান্তি প্রতিষ্ঠা হওয়ার পর তোমরা সেখানে অশান্তি সৃষ্টি করো না ।"
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩১
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×