somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

লক ডাউন যেনো বগ ডাউন না হয়

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লক ডাউনের পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকবে। খাদ্যের জন্য অসহায় মানুষ যেমন নিরুপায় হয়ে দিনকে দিন প্রতিবাদ মুখর হচ্ছে,অনুরুপ ভাবে সরকারও বাধ্য হয়েই জনগনের স্বার্থে লক ডাউনের সময় বাড়াচ্ছে।

লক ডাউন সময় ক বাড়ুক কিন্তু সেই সাথে অসহায় মানুষের পাশে ও দাড়াতে হবে। প্রয়োজনে, বিশেষ তহবিল গঠন করে হলেও বিপদগ্রস্ত মানুষগুলোর কাছে খাদ্য ও সাহায্য পৌছে দিতে হবে। এবং এটা সরকারকেই করতে হবে। দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের কাজ এটি। শুধু মাত্র বন্যা হলেই দেশে দূর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয় না। অন্যান্য কারণেও দূর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়। সেই হিসাবে সারা বিশ্বে এখন দূর্যোগ পরিস্থিতি চলছে।

বাস্তবতা হচ্ছে,হাসপাতালগুলোতে তিল ধারনের জায়গা নেই। কেউ অসুস্থ হলে কোন চিকিৎসা নেই। আইসিইউতে বেড পেতে হলে,অন্য একজনের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। কেউ মারা গেলে তবেই ফাকা হচ্ছে,আইসিইউর বেড। দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পরেছে। করোনা টেস্টের জন্য লাইন প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

এই অবস্থার জন্য দায়ী কারা? কারা কোটি টাকার হাসপাতাল ঘায়েব করে ফেলে? কাদের কারনে, দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না? তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।

এটা তো এখন পরিস্কার যে,কাগজ কলমে কোটি টাকা ব্যয়ে হাসপাতালের বেডের কভার আর বালিশ,পর্দা বদলালেই চিকিৎসা সেবার মান উন্নতি হয় না। প্রাইভেট হাসপাতালগুলো টাকা কামাবার মেশিন হয়ে উৎ পেতে আছে। নিম্নমানের চিকিৎসা দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

স্বাস্থ্য মন্ত্রনালয় ও অধিদপ্তর এসব দেখেও দেখছে না। কারণটা তো অবশ্য সবার জানা। এদের পিওন, ড্রাইভার ও কোটিপতি। কর্মকর্তাদের কথা তো সহজেই অনুমান করা যায়।

এবারের লক ডাউনে নিম্ন আয়ের মানুষের তেমন অসুবিধা হচ্ছে না। গৃহকর্মীরাও কাজ করছে । রিকশা, ভ্যান,সবজিওয়ালারা আছে রাজার হালে। বিশ টাকার ভাড়া নিচ্ছে,১০০ টাকা। ৫০ টাকার নিচে কোন ভাড়া নেই। কেজিতে ২০ থেকে পঞ্চাশ টাকা লাভ না হলে, কেউ কোন পণ্য বিক্রি করছে না। এ যেনো বেক টু বেক দুর্নীতি! সবাই মিলে অসহায় মানুষকে জিন্মি করে ফেলেছে।

বাস,ট্রাক ড্রাইভারদের অনেকে অটো রিক্সা চালাচ্ছে। ঢাকা শহরসহ অন্যান্য শহরগুলোতে রিকসা ভ্যান চলাচলে কোন নিষেধাজ্ঞা নেই।

অসহায় অবস্থায় আছে, মধ্যম ও উচ্চ নিম্ন আয়ের মানুষেরা। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে অল্প বেতনে কাজ করেন তারা। সরকারের উচিত তাদের জন্য কিছু করা। গত বছর লক ডাউনে অনেকে অসহায় মানুষগুলোর সহায়তায় এগিয়ে এসেছে, কিন্তু এ বছর কেউ নেই! হাজার কোটি টাকা লোপাট হয় কিন্তু দেশের মানুষের জন্য বিশেষ মূহুর্তের জন্য কোন বরাদ্দ নেই। যা ও আছে, তা সঠিক ভাবে বন্টন হচ্ছে না। সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না।

মানুষের স্বার্থে লক ডাউন কিন্তু সেই লক ডাউন এখন অনেকের জন্য মরন ফাদ বা গলার ফাস হয়ে যাচ্ছে। লক ডাউন ক্রমশ বগ ডাউন হয়ে যাচ্ছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×