somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

প্রযুক্তি আমাদের দেয় তো অনেক কিছু, বিনিময়ে কেড়ে নেয় ধৈর্য্য আর শান্তি

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন - "আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী"।

আমি আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশে ফেসবুক, ইন্সটাগ্রাম,বন্ধ করুন। ইন্টারনেট ব্যবহারে আরও কঠোরভাবে ব্যবস্থা নিন। তা না হলে আর দশ বছর পর মায়া, মমতা,স্নেহ ভালবাসা হীন এক তলাশূন্য জাতিতে পরিণত হবো আমরা। কারো কিচ্ছু করার থাকবে না। ফোর জি, ফাইভ জি'র চক্ররে ফেলে জাতিকে ধ্বংস করে দিবেন না।

কোন একটি ঘটনা ঘটলে তার আকস্মিকতায় আমরা যতো টানা চমকে যাই তার চেয়েও বড় একটি ঘটনার আকস্মিকতায় আমরা বর্তমান ঘটনাটি ভুলে যাই। এটা ই হচ্ছে প্রযুক্তির প্রতিশোধ। সব ফ্লাশ করে দেয়। প্রযুক্তি আমাদের দেয় তো অনেক কিছু, বিনিময়ে কেড়ে নেয় ধৈর্য্য আর শান্তি।

গত এক বছরে অথাৎ ২০২১ সালে বাংলাদেশে ১০১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ছাড়াও অন্যান্য ভাবে মৃত্যুর সংখ্যা যদি ধরি তাহলে পরিসংখ্যানটি হয়তো হাজার ছাড়িয়ে যাবে । (সুত্র - বিবিসি নিউজ )

কেন? কেন এই অপমৃত্যুর মিছিল ? প্রশ্নটা কি কখনো করছেন নিজেকে ? আমি বলবো প্রযুক্তির প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মস্তিষ্কে যে ধরনের চাপের সৃষ্টি হয় সেই চাপের সাথে বাস্তব জীবনের চাপের সমন্বয়হীনতার কারণেই এই সব অপমৃত্যু। তাহলে কার কল্যাণে এতো কিছু ? চাইলে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দেওয়া যায় কিন্তু প্রমাণ তো চোখেই দেখতে পাচ্ছি ।

ব্যবসা,কাজ বা লেখা পড়ার অজুহাত দেখিয়ে যতোটা সময় আমরা নেটে কাটাই তার এক ভাগ সময়ও মা, বাবা,ভাই, বোন বা পরিবারের জন্য ব্যয় করি না। আফিমের নেশার চেয়ে ও এ নেশার ভয়াবহতা অনেক বেশি। তাই বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে প্রশ্নটা নিজেকে করুন। কতোটা সময় প্রয়োজনে নেটে ব্যয় করেছেন। আর কতোটা সময়ই বা বাবা, মা, পরিবারকে দিয়েছেন।

সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ততার ভান করবেন। কিছু টাকা বা সামান্য কিছু সেবা দিয়ে যদি মনে করেন, পরিবারের জন্য অনেক করেছেন তাহলে আপনার,আমার চেয়ে বড় হিপোক্রেট দ্বিতীয়টি নেই। সিনিয়র সিটিজেনরা টাকা চান না। তারা পরিস্থিতি থেকে মুক্তি চান। সে জিনিসটা দূর থেকে কিছুতেই করা যায় না ।

এই সময়ে এসে, কাউকে জ্ঞান দেবার কিছু নেই, জ্ঞান সবার আছে। কিন্তু যিনি পরিস্থিতির ভেতর দিয়ে যান তিনি ই শুধু বুঝেন যন্ত্রণা কি?
আমরা যেভাবে এগুচ্ছি তাতে, এই ধরনের আত্মহত্যা আরো বাড়বে বই কমবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×