somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

মোটরসাইকেলে যাত্রী পরিবহণ বন্ধ করতে হবে। দেশের পরিবহন খাতে শৃঙ্খলার জন্য চাই,"যথাযথ পরিকল্পনা ও আইনের প্রয়োগ। "

০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক ।

হুট করে পরিকল্পনা করলাম চিটাগাং যাবো । কিন্তু বাস কাউন্টারে গিয়ে বাসের ভাড়া শুনে আতকে উঠলাম । আড়াই হাজার টাকা ।
দ্রব্যমূল্যের এই নির্যাতনের সময় আমার মতো গরিবের কাছে আড়াই হাজার মানে অনেক টাকা। তিন দিনের বাজার খরচ । ট্রেনে গেলে ভাড়া কম লাগবে । ট্রেনের কথা মাথায় আসাতে আর দাঁড়ালাম না । আরাম বাগ থেকে হাটতে হাটতে কমলাপুর চলে গেলাম । দুপুর বেলা । কমলাপুর রেল ষ্টেশন ক্যামন ফাকা ফাকা লাগছে । কোথাও ভিড় বাট্রা নেই । এমন ফাকা তো থাকার কথা না । কথায় আছে না , "ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় । " আমার ভেতরটাও তাই ক্যামন ক্যামন করতে লাগলো। টিকিট কাটতে হলে নাকি , আগের দিন রাতে এসে লাইনে দাড়াতে হয় । এই মধ্য দুপুরে এসে আমি যে টিকিট পাবো না এটা ভেবে বের করতে আইনস্টাইন হতে হয় না । মাথায় সামান্য ঘিলু থাকলেই বোঝা যায় । কয়েক দিন আগেও দেখেছি , টিকিট কাটা নিয়ে বিস্তর দাঙ্গা ফ্যাসাদ হচ্ছে । সেখানে এই নিরবতা মানে হচ্ছে, ভয়বহ কিছুর আলামত ।

টিকিট কাউন্টারের কাছাকাছি এসে দেখি গুটি কয়েক নারী,পুরুষ লাইনে দাড়িয়ে টিকিট কাটছে । সবাই হাতে এ ফোর সাইজের সাদা কাগজে । টিকিট কাটার সময় কাগজটা কাউন্টারের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে । তারপর টাকা দিয়ে টিকিট হাতে পেয়ে লজ্জাতুর হাসি মুখে কাউন্টার ত্যাগ করছে । ঘটনা কি বুঝার আগেই কাউন্টারের সামনে চলে গেলাম । এমনটা স্বপ্নেও হয় না ।
কাউন্টারের ভেতরে বসে থাকা ভদ্রলোক জিজ্ঞাসা করলেন , কোথায় যাবেন ?
আমি বললাম, চিটাগাং । কবে যাবেন ? আমি বললাম, কাল রাতে , লোকটা একক কণ্ঠে জিজ্ঞাসা করলো, সন্ধ্যা ৭ টাকা,রাত্রি ৯ টা ও ১০।৪৫ কোনটা দিবো ?
আমি ভাবনায় পরে গেলাম কোনটা নিবো ? অবশেষে বললাম, ১০।৪৫ দিন ।
লোকটা আবার বলল, এসি 788 টাকা, স্নিগ্ধা 656 টাকা, এসি বার্থ 1179 টাকা। কোনটা দিবো ?
আমি যেন ভাবনায় পরে গেলাম, কোনটা নিবো বুঝতে পারছি না । এর আগে একবার ট্রেনের টিকিট কাটতে এসে ভোর বেলায় লাইনে দাড়িয়ে নন এসি টিকিট নিয়ে ফিরে গিয়েছিলাম , এখন তো দেখি ভিন্ন অবস্থা ।
আমি বললাম, "এসি বার্থ" দুটো । যাবার কথা একা কিন্তু টিকিটের এই সহজ প্রাপ্তি আমাকে অস্থির করে তুলল , অতি উত্তেজনা নীরা'র জন্যও একটা টিকিট কেটে ফেলতে ইচ্ছে করলো ।

ভদ্রলোক কিছুক্ষণ কম্পিউটারের বোতাম টিপাটিপি করে আমার দিকে ঝুঁকে এসে বললেন, "দিন,আপনাদের এনআইডির ফটোকপি দিন । " আমি তো আকাশ থেকে পড়লাম , থতোমতো খেয়ে বললাম , ভাই এনআইডি তো সাথে নেই ।
তাহলে টিকিট দেওয়া যাবে না ।
আমি বললাম , মোবাইলে আছে, দেখেন ।
সম্ভব না ভাই , আপনি প্রিন্ট করে নিয়ে আসেন । আমার পেছনে লাইনে দাড়িয়ে থাকা একজন বলল, রাস্তার ওপাশের দোকান থেকে প্রিন্ট করা যায় নিয়ে আসুন । কাউন্টারের লোকটা বলল, নিয়ে আসুন চিন্তার কিছু নেই । মিনিট বিশেকের মধ্যে । দুটো টিকেট কেটে মনের আনন্দে বাসায় ফিরে এলাম । টিকিট কাউন্টার ত্যাগ করার আগে একজন বলল, এনআডির ফটোকপি সাথে রাখবেন । ট্রেনে চেক করা হবে । না দেখাতে পারলে জরিমানা করবে । ধন্যবাদ রেল কর্তৃপক্ষ । ধন্যবাদ নতুন নিয়ম ।

দু:খের বিষয় যাত্রীদের টিকিট প্রাপ্তির এই সহজ সিস্টেমটি পছন্দ করতে পারছে না একটা শ্রেণি । তারা এর বিরুদ্ধে জাতিয় দৈনিকগুলোতে লিখে যাচ্ছে । এর ফলে নাকি টিকিট বেচা কমে যাচ্ছে । এতে রেল ও সরকার নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে । ভাবুন একবার যেখানে এতো বছরের দুনীতি,অনিয়ম,কালোবাজারির বিরুদ্ধে একটি কার্যকর ব্যবস্থা চালু হতে যাচ্ছে সেখানে ওই শ্রেণীটা এর বিরুদ্ধে পরে লেগে সেই কালোবাজারিদের পক্ষে দাঁড়িয়েছে ।

দুই

মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা । "পরিবহন বিভাগের যুগ্ম সচিব আনিসুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি ‘মোটরসাইকেল চলাচল নীতিমালা-২০২৩’ এর খসড়া তৈরি করেছে। নীতিমালায় বলা হয়েছে, রাজধানীতে মোটরসাইকেল ৩০ কিলোমিটারের বেশি গতিতে চালানো যাবে না। ঈদ ও উৎসবের সময় মহাসড়কে মোটরসাইকেল চলাচল করতে পারবে না। "

জনগনের নিরাপত্তার জন্য নতুন নিয়ম করা হচ্ছে ভালো কথা । কিন্তু কথা হচ্ছে, একটি বাইকের গতি কত ? ১০০ সিসির নিচে কোন বাইক বাংলাদেশে চলে না । অবৈধ ভাবে চলাচলরত মোটর লাগানো একটি রিকশা কত গতিতে চলে ? সে খবর সচিব সাহেবের জানার কথা নয় । কারণ তিনি চলেন সরকারী গাড়িতে । ওনার সময়ের মূল্য অনেক তাই ওনার গাড়ির জন্য গতির প্রয়োজন । জনগন আস্তে আস্তে চললেও চলবে ।

বাইক যাত্রী পরিবহনের জন্য নয় । কিন্তু উবার, পাঠাও নামে বাইকে দেদারসে যাত্রী পরিবহন করা হচ্ছে । সারা বাংলাদেশ থেকে বাইক এসে জড়ো হয়েছে ঢাকার রাস্তায় । একদিকে বড় লোকদের গাড়ির চাপ অন্যদিকে দুই চাকার রিকসা অর্থাৎ বাইকের চাপ । মাঝখানে চেপটা জনগণ । মোটরসাইকেলে নিকট আত্মীয়,যেমন বাবা,মা,স্ত্রী,সন্তান ছাড়া সকল প্রকার যাত্রী পরিবহন বন্ধ করতে হবে । এক জেলায় রেজিস্টেশন করা বাইক অন্য জেলায় চলতে পারবে না ।

দেশের পরিবহন খাতে শৃঙ্খলার জন্য চাই, "যথাযথ পরিকল্পনা ও আইনের প্রয়োগ । " বাইকের গতির নিয়ন্ত্রণ বা বেঁধে না দিয়ে উচিত বাইক নিয়ন্ত্রণ করা । প্রশাসন কঠোর হলে জনগণ আইন মানতে বাধ্য । এক জেলায় রেজিস্ট্রেশন করা বাইকে অন্য জেলায় চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত । রেজিস্ট্রেশন দেওয়া ক্ষেত্রে স্থায়ী বসবাসের প্রমাণপত্র চাওয়া যেতে পারে । শুধু তাই নয় , রাস্তা যানজট কমাতে, রাস্তাগুলোকে ভিআইপি ফ্রি করতে হবে । অফিস টাইমে , নো ভিআইপি । নো রিকশা, বাইকে নো যাত্রী পরিবহণ । তাহলেই ঢাকা শহরের জান জট অনেকটা কমে আসবে ।

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×