অাত্নহত্যা মহাপাপ,ক্ষমার অযোগ্য অপরাধ তবুও অামরা দুনিয়ার সামান্যতম কষ্ট থেকে রক্ষা পাবার জন্য আত্নহত্যার পথ বেছে নেই।কিন্তু আমরা ভুলে যাই যে এই আত্নহত্যার জন্য আখিরাতে এই কষ্টের হাজার গুন বেশি কষ্ট পেতে হবে।অামরা ভুলে যাই যে অামাদের বাবা মা ছোট্টবেলা থেকে অামাদের জন্য অনেক কষ্ট করেছেন।তারা কষ্ট করেছেন যেন অামরা ভালোভাবে থাকি এবং তাদের শেষ জীবনের ভরসা হিসেবে থাকি।অামাদের মা অামাদের অসুখ হলে সারারাত ভরে সেবা করছেন কি এই অাত্মহত্যা করে মারা যাবার জন্য?? বাবার অাজীবনের পরিশ্রম কি এই অাত্নহত্যা করে মারা যাবার জন্য?
যদি এই প্রশ্নগুলো যদি নিজেকে নিজে করি তাহলে বুজবেন অাত্নহত্যার চিন্তাটা কত বড় ভুল।
আল্লাহ কোরঅানে বলেছেন"তোমরা অাত্নহত্যা করো না নিশ্চয় তোমাদের প্রতি অাল্লাহ অসীম দয়ালু।
এবং তোমরা নিজেকে ধ্বংসের মুখে ফেল না"।
অাত্নহত্যা সম্পর্কে রাসূল (সাঃ) বলেছেন " এ পৃথিবীতে যে অাত্নহত্যা করবে শেষ বিচারের দিন সে কঠোর শাস্তির ভোগ করবে। এটা একটা মহাপাপ এর শাস্তি অাল্লাহ নিজেই দিবেন।
পরিশেষে বলতে চাই অামাদের জীবন হলো অাল্লাহ এর দেওয়া একটা বড় উপহার অামাদের সব সময় এই উপহারের যত্ম নিতে হবে।
এই লেখাতে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

